সোমবার ● ১২ জুলাই ২০২১
প্রথম পাতা » ঢাকা » কোরবানির ঈদে চলবে গণপরিবহন
কোরবানির ঈদে চলবে গণপরিবহন
কোরবানি ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করে মানুষের চলাচল করার সুযোগ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার ( ১৫ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। কোরবানির ঈদে মানুষের চলাচল ও পশুরহাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার ( ১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষধ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার ( ১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এ সময় বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠান তবে ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। এ সময় খোলা থাকবে সব ধরনের দোকানপাট ও শপিংমল।
তবে ঈদের পর আবারও ১৪ দিনের জন্য শাটডাউনে যাচ্ছে দেশ। এ আট দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। চলমান লকডাউন আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র : ইত্তেফাক





স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু
এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর