শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গত ১৪ দিনে রাঙামাটিতে ৫১৫ মামলা, ২ লক্ষ ৭ হাজার টাকা অর্থদন্ড, চিকিৎসাধীন- ৩৭৫ জন : শিথিলের পর জীবনযাত্রা স্বাভাবিক
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গত ১৪ দিনে রাঙামাটিতে ৫১৫ মামলা, ২ লক্ষ ৭ হাজার টাকা অর্থদন্ড, চিকিৎসাধীন- ৩৭৫ জন : শিথিলের পর জীবনযাত্রা স্বাভাবিক
বৃহস্পতিবার ● ১৫ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গত ১৪ দিনে রাঙামাটিতে ৫১৫ মামলা, ২ লক্ষ ৭ হাজার টাকা অর্থদন্ড, চিকিৎসাধীন- ৩৭৫ জন : শিথিলের পর জীবনযাত্রা স্বাভাবিক

ছবি : সংবাদ সংক্রান্ত নির্মল বড়ুয়া মিলন :: করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার প্রথম পর্যায়ে ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গতকাল ৭ জুলাই বুধবার মধ্যরাত পর্যন্ত ২য় পর্যায়ে ৭ জুলাই মধ্যরাত হতে ১৪ জুলাই দিবাগত রাত ১২ টা পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষনা করা পর পবিত্র ঈদুল আযাহা উদ্যাপন, জনসাধারনের যাতায়ত, ঈদ পূর্ববতী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে গত ১৪ জুলাই বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত আরোপিত সকল বিধি-নিষেধ শিথিল রাখার প্রজ্ঞাপন জারি করা হয়। তবে এ সময়ে সর্ববস্থায় জনসাধারনকে সর্তকাবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
এ বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগ মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা ২১টি শর্ত দিয়ে গত ৩০ জুন ও ২য় বার ৫ জুলাই সময়সীমা বর্ধিত এবং ১৩ জুলাই করে করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ করেন।
২ বারে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন শিথিল করার পর প্রথমদিন গতকাল ১৫ জুলাই বৃহস্পতিবার রাঙামাটি শহরের মানিকছড়ি, ভেদ ভেদী, কলেজ গেইট, বনরুপা, পুরতন বাস ষ্টেশন (দোয়েল চত্বর মোড়), ইন্দ্রপরী সিনেমা হল মোড়, রিজার্ভবাজার ও তবলছড়ি বাজার এলাকায় সকাল থেকে সকল ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। শহরের মধ্যে জনসাধারনের চলাচল ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ১৪ দিনে সকল বিধি-নিষেধ শিথিল করার পর জীবনযাত্রা স্বাভাবিক।
রাঙামাটি জেলা শহরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সকল সরকারি অফিস খোলা ছিল এছাড়া সকল সরকারি, বে-সরকারি অফিস খোলা ছিল। বাংলাদেশ ব্যাংকের ঘোষনা অনুযায়ী সকল ব্যাংক খোলা ছিল ব্যাংকিং লেন-দেন হয়েছে।
শহরের বনরুপা, তবলছড়ি ও রিজার্ভবাজার এলাকায় সকল মার্কেট, দোকান-পাট খোলা ছিল।
তবে কঠোর লকডাউনের পর প্রথমদিন শহরের বনরুপা, তবলছড়ি ও রিজার্ভবাজার এলাকায় জনসমাগম কয়েক গুণ বেশী ছিল। উপেক্ষা করা হচ্ছে স্বাস্থ্যবিধি। কঠোর লকডাউন শিথিলকালিক প্রজ্ঞাপনে সর্তকাবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে কিন্তু এ বিধি মানা হচ্ছে অনেক কম তাই রাঙামাটি পার্বত্য জেলায় করোনা সংক্রামন দ্রুত ছড়িয়ে পড়ার আশংকা বৃদ্ধি পাচ্ছে।
রাঙামাটি জেলা শহর থেকে রাজধানী ঢাকাসহ সকল রুটে দুরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি কম থাকায় নৌপথে যান চলাচল সীমিত রয়েছে।
রাঙামাটিতে সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, হোটেল-মোটেল ও বিনোদন কেন্দ্র ১৪ দিন বন্ধ থাকার পর ১৫ জুলাই থেকে পূণঃরায় খোলা রাখা হয়েছে।
বিধি-নিষেধ শিথিল রাখার প্রজ্ঞাপনে সর্ববস্থায় জনসাধারনকে সর্তকাবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে এবিষয়টি প্রথমদিন কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে তদারকি করতে দেখা যায়নি।
এদিকে করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার প্রথম পর্যায়ে কঠোর লকডাউন চলাকালিন ১ জুলাই বৃহস্পতিবার থেকে গত ১৪ জুলাই বুধবার পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলায় মোট ১৪৬ টা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশনা পালন না করায় ও মাস্ক পরিধান না করায় ৫১৫ টি মামলা, ২,০৭,০০০ টাকা অর্থদন্ড করা হয়। কেবলমাত্র রাঙামাটি সদরে ৭৯ টা মোবাইল কোর্ট, ২৫২ মামলায় ১,২৫,৭০০ টাকা অর্থদন্ড করা হয়।
জেলা সদরে রাঙামাটি জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কাউখালী, রাজস্থলী, কাপ্তাই, নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারগণ ও সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
তথ্যটি নিশ্চিত করেন রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মাছুমা বেগম।
এছাড়া করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমনের বর্তমান পরিস্থিতি চলাকালিন ১৪ জুলাই বুধবার পর্যন্ত রাঙামাটিতে পিসিআর ল্যাবে মোট নমুনা পরিক্ষা ১৪২১২ জন, মোট রোগী সনাক্ত ২০৩৬ জন, মোট মৃত্যু ২০ জন, ১ম ডোজ ভ্যাক্সিন দেয়া হয়েছে ৩৬৫৫৪ জনকে, ২য় ডোজ ভ্যাক্সিন দেয়া হয়েছে ১৮৮৮১ জনকে, নতুন সনাক্ত সদর উপজেলা-১৮জন, কাপ্তাই উপজেলা-৫,লংগদু উপজেলা-৫, বিলাইছড়ি উপজেলা-২, নানিয়ারচর উপজেলা-১। রাঙামাটি জেলায় করোনা সংক্রমিত বর্তমানে মোট ৩৭৫ জন চিকিৎসাধীন আছে।
এ তথ্যটি নিশ্চিত করেন রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পার্সন ডা. মো. মোস্তাফিজুর রহমান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

আর্কাইভ