শুক্রবার ● ১৬ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৩৮ বোতল বিদেশি মদসহ আটক-১
মিরসরাইয়ে ৩৮ বোতল বিদেশি মদসহ আটক-১
![]()
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের ৩৮ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আজ শুক্রবার ১৬ জুলাই দুপুর বারোটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী (তালতলা) গ্রামের সিদ্দিক মিস্ত্রি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ বোতল বিদেশী মদসহ এমরান হোসেন (২৬) নামে একজনকে আটক করা হয়।
আটককৃত আসামি আবুল হোসেনের পুত্র।
এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তালতলা সিদ্দিক মিস্ত্রি বাড়ির আবুল হোসেনের পুত্র ইমাম হাসান ও এমরান হোসেন বসতঘরে স্টক রেখে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সেই হিসেবে আজ শুক্রবার সকালে মাদকের চালান ঘরে আনা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩৮ বোতল বিদেশি মদসহ একজনকে আটক করা গেলেও মূল হোতা হাসানকে আটক করা সম্ভব হয়নি।
এবিষয়ে জোরারগঞ্জ থানায় একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামিকে আগামীকাল শনিবার চট্টগ্রাম কোর্টে প্রেরণ করা হবে।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার