রবিবার ● ৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিএনপির ৪০ নেতাকর্মী খালাস
বিএনপির ৪০ নেতাকর্মী খালাস

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ৮.১৫মিঃ) গাজীপুরে দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি ৪০ নেতাকর্মী খালাস পেয়েছে৷
৬ মার্চ রবিবার গাজীপুরে দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক ইকবাল মাহমুদ এ রায় প্রদান করেন ৷
বাদী পক্ষের আইনজীবী আবুল হাসেম এবং শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ২০১৫ সালের ১৮ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল আলম, ছাত্রদল নেতা আতাউর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়৷ শ্রীপুর থানার এসআই আরিফুর রহমান বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন ৷ পরে দীর্ঘ শুনানী শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া দ্রুত বিচার আদালতের বিচারক ৪০ আসামির সকলকে বেকসুর খালাস প্রদান করেন ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা