সোমবার ● ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে চোরাই গরু উদ্ধারসহ আটক-৪
ঘোড়াঘাটে চোরাই গরু উদ্ধারসহ আটক-৪
মো. সুলতান কবির, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ টি চোরাই গরু উদ্ধারসহ ৪ জনকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
গতকাল রবিবার (১৮ জুলাই) রাতে ঘোড়াঘাট পৌর এলাকার কালুপুকুর তিনমাথা মোড়ে চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় গরুর মালিক আরাফাত হোসেন রবিন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন।
পুলিশ জানায়, ঘোড়াঘাট পৌর এলাকার দক্ষিণ নয়াপাড়া গ্রামের আরাফাত হোসেন রবিন গত রবিবার রাতে তার পালিত ৩ টি গরু গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পরে। এরপর রাত ১০ টায় ঘুম থেকে জেগে দেখেন তার ঘরে গরু নেই ও বাড়ির মূল দরজা খোলা। এ সময় অনেক খোঁজ করার পরেও না পেয়ে ঘোড়াঘাট থানায় ফোন করলে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে ৩ টি গরু উদ্ধারসহ ৪ জন কে আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিক-আপ জব্দ করা হয়েছে।৷ যাহার নং- ঠাকুরগাঁও - ন- ১১-০০১৭।
আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আব্দুল জোব্বারের ছেলে মুন্না রহমান (২০) ও একই এলাকার মৃত রুহুল আমীনের ছেলে জাকির হোসেন (২৫), সামসুল ইসলামের ছেলে জনি (২৫), নজরুল ইসলামের ছেলে রাজু ইসলাম (২৮)।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের গরু চুরির মামলায় গ্রেপ্তার করে সোমবার (১৯ জুলাই) আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা