শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » চলন্ত সিএনজিতে যুবতীকে ধর্ষণেরচেষ্টা : গ্রেফতার-২
প্রথম পাতা » অপরাধ » চলন্ত সিএনজিতে যুবতীকে ধর্ষণেরচেষ্টা : গ্রেফতার-২
সোমবার ● ১৯ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলন্ত সিএনজিতে যুবতীকে ধর্ষণেরচেষ্টা : গ্রেফতার-২

ছবি : সংবাদ সংক্রান্তসিলেট প্রতিনিধি :: সিলেটের কানাইঘাট উপজেলায় এক বিমাকর্মী নারীকে সিএনজিতে জোরপূর্বকভাবে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই সিএনজি চালিত অটোরিকশা চালককে জনতার সহয়তায় আটক করেছে র‌্যাব-৯।

গতকাল রবিবার (১৮ জুলাই) বিকাল ৩টার দিকে চলন্ত সিএনজিতে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের এক নারী কর্মীকে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। ধর্ষকদের হাত থেকে রক্ষা পেতে সিএনজি থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত বিমাকর্মীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে স্থানীয় জনতা তাদের আটক করেন। পরে বিকাল ৪টার দিকে র‌্যাব-৯ গ্রেফতার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউপির বাখাইরপাড় গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র সিএনজি চালক দুদু মিয়া (২৫) ও একই গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র সিএনজি চালক বশর (২১)।

কানাইঘাট থানার এসআই মো. সাইদুল ইসলাম জানান, রবিবার বিকেল ৩টার দিকে গাছবাড়ি এলাকায় তিনি ডিউটি করার সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, গাছবাড়ি-হরিপুর সড়কের গোয়ালজুর এলাকায় একটি মেয়েকে তার গন্তব্যস্থলে না নামিয়ে দুইজন সিএনজি চালক জৈন্তাপুর উপজেলার হরিপুরের দিকে নিয়ে যাচ্ছে।

এমন সংবাদ পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছটে গিয়ে জানতে পারেন ধর্ষণের চেষ্টাকারী এ দুই সিএনজি চালকের হাত থেকে ইজ্জ্বত বাচাঁতে একটি মেয়ে সড়কের সেলফী ব্রিজের পাশে সিএনজি থেকে লাফ দিয়ে রক্তাক্ত আহত হয়েছে।

এসময় হরিপুর থেকে গাছবাড়ি বাজারগামী এক সিএনজি চালকের কাছে আহত এ বিমা নারীকর্মী তার ঘটনাটি খুলে বললে এ সিএনজি চালক ফোনের মাধ্যমে হরিপুরের দিকে পালিয়ে যাওয়া ধর্ষণের চেষ্টাকারী এ দুই জনকে আটক করার জন্য হরিপুর বাজারের সিএনজি স্ট্যান্ডের চালকদের জানান।

পরে সিএনজি চালকসহ স্থানীয় লোকজন ধষর্ণের চেষ্টাকারী দুদু ও বশরকে আটক করে রাখেন। এমন সংবাদ পেয়ে তিনি হরিপুর বাজারে তিনি দ্রুত যান। এরপূর্বে কানাইঘাট থানা পুলিশ পার্শ্ববর্তী জৈন্তাপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে দ্রুত থানার এসআই দিদার একদল পুলিশ নিয়ে হরিপুর বাজারে চলে আসেন।

এসআই সাইদুল ইসলাম আরো জানান, কানাইঘাট থানা ও জৈন্তাপুর থানা পুলিশের উপস্থিতিতে ধর্ষণের চেষ্টাকারী দুদু ও বশরকে র‌্যাব-৯ হরিপুর বাজার থেকে আটক অবস্থায় গ্রেফতার করে নিয়ে যায়। আটককৃত এ দুইজন বর্তমান র্যাবের হেফাজতে রয়েছেন বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, ঘটনার পূর্ব হতে র্যাব-৯ বাজারে অবস্থান করছিল।

জানা যায়, কানাইঘাট ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের গোয়ালজুর গ্রামের ইজ্জ্বত উল্লাহ ২০ বছর বয়সী মেয়ে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কানাইঘাট গাছবাড়ি বাজার শাখায় মাঠকর্মী হিসাবে কর্মরত রয়েছে। রবিবার দুপুর ২টার দিকে প্রতিদিনের মত অফিসের কাজ শেষ করে গাছবাড়ি বাজার থেকে নিজবাড়ি গোয়ালজুর গ্রামে যাওয়ার জন্য সিএনজি চালক দুদু মিয়ার গাড়িতে উঠেন। গাড়িতে তার সহযোগী অপর সিএনজি চালক বশরও ছিল। কিন্তু মেয়েটিকে তারা তার বাড়ির পাশে না নামিয়ে দ্রুত হরিপুরের দিকে চলতে থাকে। এসময় গাড়ির মধ্যে তারা মেয়েটির বিভিন্ন স্পর্সকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টার করে। এতে মেয়েটি তাদের কবল থেকে ইজ্জ্বত রক্ষা করতে সেলফী ব্রীজ নামক স্থানে গিয়ে সিএনজি থেকে লাফ দিলে শরীরের মুখসহ বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। আহত অবস্থায় মেয়েটিকে তার স্বজনরা ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

কানাইঘাট থানায় ওসি তদন্ত জাহিদুল হক জানান, র‌্যাব-৯ গ্রেফতারকৃত দুইজনকে কানাইঘাট থানায় সোর্পদ করেনি। আহত মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)