শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টানা বৃষ্টিপাতে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টানা বৃষ্টিপাতে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত
শুক্রবার ● ৩০ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা বৃষ্টিপাতে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান প্রতিনিধি :: টানা অবিরাম ভারী বৃষ্টিপাতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি হয়ে বান্দরবানে নিম্নাঞ্চলের বাড়িঘর প্লাবিত হয়েছে। ভারি বর্ষণ অব্যাহত থাকায় দেখা দিয়েছে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা। ইতিমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে এই চিত্র দেখা যায়।
এদিকে পাহাড় ধসের ঝুঁকিতে থাকা বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করেছে জেলা প্রশাসন। তবে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুইদিন টানা ভারি বর্ষণে বান্দরবান শহরের কালাঘাটা, আর্মি পাড়া, মেম্বার পাড়া, বনানী স মিল, ইসলামপুর, বাসট্যান্ডসহ সাঙ্গু নদী তীরবর্তী বসবাসরত বাড়িঘর এবং দোকানে হাঁটুর উপর হতে কোমর পরিমাণ পানি উঠে তলিয়ে গেছে। ভারি বর্ষণের ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়ে পড়েছে। লকডাউনের এ সময় দুর্যোগপূর্ণ আবহওয়ায় নিত্য খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অবর্ণনীয় অবস্থায় পৌঁছেছে। বৃষ্টি না থামলে নদীর পানি বিপতসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
অপরদিকে পানির নিচে সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে রোংয়াছড়ি, রুমা, থানচি, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি জানান, কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রে অবস্থানের জন্য অনুরোধ জানানো হচ্ছে। এরই মধ্যে জেলায় সর্বমোট ১৪০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

সর্বশেষ শুক্রবার ৩০ জুলাই রাত ৯:৩০ মিনিট পর্যন্ত বান্দরবানের বালাঘাটা পুলিশ লাইন স্কুলের সামনে শৈলসভা মাঠ সংলগ্ন সড়কে গাছ পড়ে রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।





আর্কাইভ