শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে এক মাসের মাথায় ফের অপহরণ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে এক মাসের মাথায় ফের অপহরণ
রবিবার ● ৮ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে এক মাসের মাথায় ফের অপহরণ

ছবি : সংগৃহীত বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামীলীগ নেতা অংকথোয়াই মারমা উগ্য’কে এক মাসের মাথায় তার সৎ ভাইকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহৃতের নাম উসাই সং (৩৪)। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নের বাকিছড়া তুংক্ষ্যং পাড়া থেকে অস্ত্রের মুখে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামীলীগ নেতার সৎভাইকে অপহরণ করেছে। অপহৃতের নাম উসাই সং (৩৪)। সে রাবার বাগান এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতে গিয়েছিল। অপহরণের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ অপহৃতকে উদ্ধারে অভিযানে নেমেছে। অপহরণের সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সশস্ত্র ক্যাডাররা জড়িত বলে দাবী করছে স্থানীয়রা।
তবে বিষয়টি অস্বীকার করেছে পিসিজেএসএস নেতারা। কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানু প্রু মারমা বলেন, অপহরণের ঘটনাস্থলটি রাজবিলা এবং কুহালং ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ঘটেছে। তবে কারা অপহরণ করেছে বলতে পারছিনা।
রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅং প্রূ মারমা জানান, অপহরণের ঘটনাটি কুহালং ইউনিয়নে পড়েছে। তবে অপহরণের সঙ্গে কারা জড়িত বিষয়টি জানিনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার জেরীন আখতার জানান, অপহরণের খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ করা হয়নি। বিষয়টির খোঁজ খবর নেয়া হচ্ছে।
প্রসঙ্গতঃ গতমাসের ১৯ জুলাই সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যায়ামলং পাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে পল্লী চিকিৎসক ও স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতা অংকথোয়াই মারমা উগ্য (৪২) কে নিজবাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। অপহরণের পর সস্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে লাশ কুহালং ইউনিয়নের বাকিছড়া ব্রিকফিল্ড এলাকায় ফেলে যায়।





আর্কাইভ