রবিবার ● ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান-রাঙামাটি সড়কে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
বান্দরবান-রাঙামাটি সড়কে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান-রাঙামাটি সড়কের পাশে হাত পা বাঁধা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১ টার দিকে সদর উপজেলার রাজবিলা কুহালং ইউনিয়নের সীমান্তবর্তী জাহাঙ্গীর বাক নামক এলাকায় সড়কের পাশে ঝোপের মধ্যে এ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার রাতে কয়েকজন লোক ওই এলাকার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় হাত-পা বাঁধা অবস্থায় রাস্তার পাশের ঝোঁপের মধ্যে ওই নারীর লাশটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, বান্দরবান-রাঙ্গামাটি সড়কের পাশ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক বিস্তারিত জানা যাবে।





প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর