শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ১৫ আগস্টের টেলিফিল্ম “প্রত্যাশা অনন্তকাল”
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ১৫ আগস্টের টেলিফিল্ম “প্রত্যাশা অনন্তকাল”
সোমবার ● ৯ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ১৫ আগস্টের টেলিফিল্ম “প্রত্যাশা অনন্তকাল”

ছবি : সংবাদ সংক্রান্ত বাংলাদেশের প্রচার মাধ্যমগুলোতে যখন বঙ্গবন্ধুর লিখাগুলোকে শুধুমাত্র পড়ানো হচ্ছে একাধিক ব্যক্তি দ্বারা, ঠিক তখনই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র ১৫ আগস্টকে কেন্দ্র করে নির্মাণ করল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখা ‘অসমাপ্ত আত্মজীবনী’র ১২৫ পৃষ্ঠার বিষয়বস্তু নিয়ে টেলিফিল্ম ‘প্রত্যাশা অনন্তকাল…’।
সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেম তলা এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির দৃশ্য ধারণ করা হয়েছে।
আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী তথা জাতীয় শোক দিবসে এই টেলিফিল্মটি প্রচার করবে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। আর দুয়েক দিনের মধ্যেই প্রচার করা হবে এর ‘প্রমো।’ দেওয়ান হামিদুজ্জামান বাচ্চুর সংলাপে এবং অরিন্দম মুখার্জী বিংকুর চিত্রনাট্য ও প্রযোজনায় নির্মিত হয়েছে ১৫ আগস্টের বিশেষ টেলিফিল্ম ‘প্রত্যাশা অনন্তকাল…’। এর সর্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহা ব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য।
অরিন্দম মুখার্জী বিংকু বলেন, ‘এখনকার প্রজন্ম বিষয়বস্তুর গভীরে ঢুকতে চায় না। এখন ইন্টারনেট নির্ভর তরুণ সমাজের জানার পরিধি শুধুমাত্র গুগল। তাই এই প্রজন্ম ও আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে মূল বিষয়বস্তুর বক্তব্যকে কেন্দ্র করে তার মধ্যে কিছু কল্পনা ঢুকিয়ে একটা গল্প তৈরি করে দেশের ইতিহাস তুলে ধরতে হবে।
টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহীন চৌধুরী, মোশারফ ভূঁইয়া পলাশ, মিখাইল মোহাম্মদ রফিক, সাজ্জাদ ভূঁইয়া, আলী, শামীমা আক্তার, সানজিদা আলম ও চম্পা প্রমুখ।
এই ধরনের বিষয়বস্তু ও ইতিহাসকে কেন্দ্র করে আরো অনুষ্ঠান নির্মাণ করবে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র। তাই বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের কাছে সংশ্লিষ্টদের আমাদের প্রত্যাশাও অনন্ত কাল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)