শিরোনাম:
●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
রাঙামাটি, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » কৃষি » কৃষি ও কৃষক বাঁচাতে ১৫ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল
প্রথম পাতা » কৃষি » কৃষি ও কৃষক বাঁচাতে ১৫ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল
বুধবার ● ২৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষি ও কৃষক বাঁচাতে ১৫ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

ছবি: সংবাদ সংক্রান্ত-সাইফুল মিলন। সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: বকেয়া কৃষি ঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, সবার জন্য বিনামূল্যে টিকা সরবরাহ সহ ১৫ দফা দাবী বাস্তবায়নে গাইবান্ধা শহরের ১নং রেলগেটে কৃষক সংগঠনেরর নিজস্ব কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সংগঠনের জেলা সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসানুল হাবীব সাঈদ, মাহবুবুর রহমান খোকা, ডাঃ আব্দুল জব্বার, অতুল চন্দ্র বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত হওয়ার পরও তারা রাষ্ট্রীয় চরম অবহেলার শিকার। ১৭ কোটি মানুষের খাদ্য যোগানদাতা, এরাই হচ্ছে দেশের প্রকৃত মালিক অথচ নিজ দেশে পরবাসী। তাই কৃষি ও কৃষক বাঁচাতে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

সেইসাথে জেলায় কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করে বেকার সমস্যার সমাধান, রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল-চিনিকল চালু, নদী ভাঙনের স্থায়ী সমাধান, জেলা উপজেলায় করোনা টেস্ট ল্যাব স্থাপন ও সবার জন্য বিনামূল্যে করোনা ভ্যাক্সিন নিশ্চিত করারও দাবি জানান।

এছাড়াও হাটে-হাটে ইজারাদারি জুলুম-নির্যাতন-হয়রানি বন্ধ, বিদ্যুতের ভূতুরে বিল হয়রানি বন্ধ, বিএডিসিকে সচল করে কৃষি ও কৃষক বাঁচানো, সকল গরীব মানুষদের আর্মি রেটে রেশন সহ ক্ষেতমজুরদের সারা বছরের কাজেরও জোর দাবী জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)