বুধবার ● ৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
গাজীপুরে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ মার্চ সকাল ১০.৫৫মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুত্ এলাকায় ইন্টারস্টপ অ্যাপারেলস লিমিটেড কারখানা থেকে ৭ মার্চ সোমবার রাতে এক নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ ৷ স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে ৷ এ ঘটনায় কারখানার ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে ৷
নিহত শ্রমিক দীপক সাহা (২৭) ওই কারখানার ফিনিশিং সেকশনে চাকরি করতেন ৷ তিনি কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল সাহেবপাড়া এলাকার দেবব্রত সাহার ছেলে ৷
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীপক সাহা শনিবার রাতের শিফটে কাজ করতে কারখানায় যান ৷ পরদিন সকালে বাড়ি না ফেরায় স্বজনরা কারখানাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন ৷ পরে এ ঘটনায় সোমবার দীপকের বাবা দেবব্রত সাহা কালিয়াকৈর থানায় অভিযোগ করেন ৷
কালিয়াকৈর থানার এসআই সানোয়ার জাহান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে কারখানায় গিয়ে কর্মকর্তাদের নিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিফটের জন্য তৈরি করা গর্তের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় ৷ এ ঘটনায় কারখানার ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে ৷ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, লিফটের গর্ত থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ৷ তদন্ত রিপোর্ট পাওয়ার পর ঘটনার মূল কারণ জানা যাবে ৷ থানায় মামলার প্রস্তুতি চলছে ৷ এ ঘটনায় পুলিশ কারখানার ডিজিএম রফিকুল ইসলামসহ ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ৷
পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা