মঙ্গলবার ● ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ডাকাতি মামলার ফেরারি আসামি গ্রেফতার
বিশ্বনাথে ডাকাতি মামলার ফেরারি আসামি গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে হত্যাসহ একাধিক চুরি ও ডাকাতি মামলার ফেরারি আসামি কুখ্যাত ডাকাত আসমান আলী (৩৫)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সাদির বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ গ্রামের মো. রইছ আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, আসমান আলীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি হত্যা, চুরি, ডাকাতি ও মারামারির পৃথক পৃথক মামলা রয়েছে।
এসব মামলার হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। তাকে গ্রেফতার করতে গোপন সংবাদের
ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সাদির বাজারে অভিযান করেন থানা পুলিশের এসআই আফতাবুজ্জামান রিগ্যান ও অমিত সিংহ।
এক পর্যায়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।





আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী