শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » দুর্নীতিবাজরা অধরা
প্রথম পাতা » খুলনা বিভাগ » দুর্নীতিবাজরা অধরা
বুধবার ● ৮ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতিবাজরা অধরা

ছবি : সংগৃহীত জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: আয়ের সঙ্গে ব্যায়ের সঙ্গতি নেই, আবার নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদ এমন মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঝিনাইদহে। যে ভাবে পারছে মানুষ টাকা লুটে নিচ্ছেন। অতীতে দেখা গেছে এলএমএল কোম্পানী, ই-কমার্স, অনলাইন বিজনেস ও বিট কোয়েন ব্যাবসায় অনেকে ফতুর হলেও কারো কারো গরীবের টাকায় গড়ে উঠেছে সম্পদের পাহাড়। সরকারী চাকরীজীবী, ঠিকাদার, বেসরকারী স্কুল কলেজের সভাাপতি, জনপ্রতিনিধি বা রাজনীতি ও রাজনীতি পরিবারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধ সম্পদ হু হু করে বৃদ্ধি পেলেও দুর্নীতি বিরোধী তদন্তকারী কোন সংস্থার মাথা ব্যাথা নেই। দুর্নীতি দমন কমিশন কারো কারো বিরুদ্ধে তদন্ত করে অবৈধ সম্পদের তথ্য পেলেও শাস্তি পেয়েছে এমন নজীর সৃষ্টি হয়নি। অবশ্য দুর্নীতি মামলায় বিএনপির দুই সাবেক সংসদ সদস্য মোঃ মসিউর রহমান, আব্দুল ওহাব ও শেলকুপার সাবেক পৌর মেয়র খলিলুর রহমানের জেল হয়েছে। তারা এখন উচ্চ আদালত থেকে জামিনে আছেন। তবে হাল আমলে এ অবস্থা বেশ ভয়াবহ। ছাত্র নেতারা পর্যন্ত এখন প্রাইভেট কার হাকিয়ে বেড়াচ্ছেন বলে শোনা যায়। জানা গেছে, ঝিনাইদহের বেশির ভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত সবারই কম বেশি সম্পদ বেড়েছে। ভবঘুরে থেকে কতিপয় ব্যক্তি জনপ্রতিনিধি হয়ে শহর বা গ্রামে করেছেন কোটি টাকার বাড়ি। মাঠে মাঠে সম্পদ। এসব জনপ্রতিনিদের আয়ের তেমন উৎস্য না থাকলেও বিভিন্ন সময় টিআর, কাবিটা, কাবিখা, এলজিএসপি ও কর্মসৃজন প্রকল্পের টাকা নয় ছয় করে বিত্তশালী হয়েছেন বলে কথিত আছে। স্কুল কলেজের সভাপতি হয়ে কেও কেও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। অন্যদিকে তৃতীয় শ্রেনীর পদমর্যাদার এমপির কতিপয় পিএসরাও এখন কোটি কোটি টাকার মালিক, ব্যাংকে অঢেল টাকা ও ঢাকায় স্ত্রী সন্তানদের রেখে আলীশান জীবন কাটাচ্ছেন। অনেক এমপির ২/৩ জন করে পিএস। তারা এক একজন বিভিন্ন দপ্তর সামলাচ্ছেন। টাকা উপার্জনে পৌর মেয়ররাও থেমে নেই। পৌরসভাগুলোতে দৃশ্যমান পত্রিকায় কোন টেন্ডার বিজ্ঞপ্তি ছাপানো হয় না। ঢাকার আন্ডারগ্রাউন্ডস পত্রিকায় বিজ্ঞপ্তি ছেপে যেমন নিজেরে টেন্ডার বাগিয়ে নেন। করেন নিন্মমানের কাজ। নিয়োগ বাজিন্য করতেও তারা ছাড়েন না। এ ভাবে অনেক পৌরসভার মেয়র টাকা পয়সা কামিয়ে শত শত বিঘা জমি ও তেল পাম্প করেছেন। তাদের জ্ঞাত আয় বর্হিভুত সম্পদের হিসাব দিতে হয় না। ঢাকায় উচ্চ পদে চাকরী করেন এমন অনেক ঝিনাইদহের নাগরিক জেলার বিভিন্ন মাঠে একের পর এক জমি কিনে চলেছেন। ঘুষের টাকায় এ সব জমি কিনতে তারা উচ্চ দর হাকিয়ে রীতিমতো প্রতিযোগিতা চালাচ্ছেন। সম্প্রতি ঝিনাইদহ গনপুর্ত অধিদপ্তরের এক নির্বাহী প্রকৌশলীর ১০ কোটি টাকা লোপাটের খবর পত্রিকায় প্রকাশিত হলে দুর্নীতি দমন কমিশন তদন্তে আসেন। একই ভাবে কালীগঞ্জ নিমতলা সড়কের নিন্মমানের কাজ তদন্ত করেন দুদক যশোর অফিস। ঝিনাইদহ সড়ক বিভাগের এক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদক আয়োজিত গনশুনানিতে দুর্নীতির অভিযোগ তোলা হয়। পানি উন্নয়ন বোর্ডের এক সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারী কাজ ও কেনাকাটার নথী তলব করে দুদক। কালীগঞ্জের এক দলীল লেখকের জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। দুই পৌর মেয়রের বিরুদ্ধে অবৈধ সম্পদের তালিকা করেছে দুদক। তাদের নামে কয়টি দলিল আছে তাও অনুসন্ধান করা হয়েছে। অভিযোগ উঠেছে প্রাথমিক অনুসন্ধান ও তথ্য নেওয়ার বাইরে তেমন আইনী পদক্ষেপ চোখে পড়ে না দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন কমিশন যশোর অফিসের ডিডি নাজমুস সায়াদাত জানান, স্বপ্রণোদিত হয়ে আমাদের ব্যবস্থা গ্রহনের স্কোপ নেই। যদি কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ ও পত্রিকার কাটিং আসে তাহলে আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করি। তিনি বলেন আমরা ঝিনাইদহের বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান চালিয়ে রিপোর্ট দিয়েছি, কারো কারো বিরুদ্ধে মামলাও করেছি। দুর্নীতি প্রতিরোধ কমিটির ঝিনাইদহ শাখার সহসভাপতি মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু বলেন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল গ্রহন করেছেন। এটার চর্চা হলে ভবিষ্যতে দুর্নীতি কমতে পারে। তিনি বলেন অবৈধ সম্পদ অর্জনের প্রতিযোগিতা সারা দেশেই চলছে। ভালো হওয়ার প্রতিযোগিতা কেও করেন না। তিনি এটাকে শয়তানী প্রতিযোগিতা উল্লেখ করে বলেন, সমাজ ও রাষ্ট্রে চরিত্র গঠন ছাড়া শিক্ষা, ত্যাগ ছাড়া ধর্ম, নৈতিকতাহীন রাজনীতি ও শ্রম ছাড়াই সম্পদ অর্জনের কারণে আজ বেপরোয়া ভাবে দুর্নীতি চলছে। সুশাসন ও সচ্ছ রাজনীতি এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় বলে তিনি মনে করেন। সনাক ঝিনাইদহের সভাপতি অধ্যক্ষ সায়েদুল আলম বলেন, সামাজিক অবক্ষয়ের অনেকগুলো কারণ আছে তার মধ্যে নৈতিক অবক্ষয় অন্যতম। এই অধপতনের কারণে আমাদের মধ্যে সম্পদ অর্জনের অসুস্থ প্রতিযোগিতা চলছে। অস্থায়ী সম্পদ নিয়ে আজ আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কে কত বেশি উপরে উঠতে পারে সেই প্রতিযোগিতা চলছে। তিনি বলেন দুর্নীতি প্রতিরোধে যারা কাজ করেন তাদের আরো কঠোর হতে হবে। তা না হলে দেশ সমাজ ও রাষ্ট্র অধপতনে ডুবে যাবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)