শুক্রবার ● ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় ছেলের দায়ের কোপে পিতা খুন
দীঘিনালায় ছেলের দায়ের কোপে পিতা খুন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার জামতলীতে ছেলের দায়ের কোপে পিতা খুন হয়েছে।
আজ শুক্রবার ১০ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে উপজেলার জামতলী বাঙালিপাড়ার বাসিন্দা মো. মিন্টু মিয়া(৫০) কে তার বড় ছেলে মো. জসিম উদ্দিন জনি (২৪) দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন নিয়মিত নেশা করতো। শুক্রবার জুম্মার নামাজের পর সে নেশা করে বাড়িতে আসে।
এ সময় পিতার সাথে তার কথা কাটাকাটি হলে এক পর্যায়ে জসিম তার পিতাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। দায়ের কোপে গুরুতর আহত মিন্টু মিয়া মাটিতে পরে গেলে জসিম পালিয়ে যায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন আহত মিন্টু মিয়াকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
দীঘিনালা থানার উপ-পরিদর্শক শেখ মিল্টন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে ৷





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের