সোমবার ● ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে অনলাইন হেল্পডেক্স ও শিশুপার্কের উদ্বোধন
আত্রাইয়ে অনলাইন হেল্পডেক্স ও শিশুপার্কের উদ্বোধন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে “আপনি না, আমরাই পৌঁছে যাবো আপনার দোরগোড়ায়” এই লক্ষে আত্রাইয়ে হেল্পডেক্্র ও রসুলপুর আশ্রয়ন প্রকল্পে শিশুপার্ক উদ্বোধন এবং মধুগুড়নই আশ্রয়ন প্রকল্পে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে।
সোমবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির আসন গ্রহণ করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ। দিবসের শুরুতে সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে চার’শ বাইশ জন অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে তিন হাজার টাকা করে চেক তুলে দেন। এরপর ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা প্রাপ্তি দুইশত জনকে প্রধান মন্ত্রীর উপহার তুলে দেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক, শিক্ষক, সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা গনের সাথে বাল্য বিয়ে, মাদক, সন্ত্রাস,করোনা টিকা, বিভিন্ন প্রকার ভাতা, উন্নয়ন, তথ্য অধিকার ও আশ্রয়ন প্রকল্প বিষয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, জানবক্স সরদার, নাজমুল হক নাদিম বক্তব্য রাখেন।





আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন