শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » স্কুলছাত্রীদের ওপর যৌন নিপীড়নের নিন্দা
প্রথম পাতা » খাগড়াছড়ি » স্কুলছাত্রীদের ওপর যৌন নিপীড়নের নিন্দা
সোমবার ● ২৭ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কুলছাত্রীদের ওপর যৌন নিপীড়নের নিন্দা

প্রর্তীকি ছবি খাগড়াছড়ির মানিকছড়িতে দশম শ্রেণীতে পড়ুয়া পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও বান্দরবানের রুমায় প্রধান শিক্ষক কর্তৃক এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও মহালছড়িতে শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ সোমবার ২৭ সেপ্টেম্বর হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখা আহ্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি সমর চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারীদের উপর যেভাবে ধর্ষণ ও নিপীড়নের মাত্রা বৃদ্ধি পাচ্ছে তা উদ্বেগজনক। শিক্ষকের হাত থেকে পর্যন্ত রেহাই পাচ্ছে না নারী শিক্ষার্থীরা। এমনকি নারী শিশুরাও রক্ষা পাচ্ছে না এসব নিপীড়ন থেকে।
নেতৃদ্বয় পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক যৌন নিপীড়নের চিত্র তুলে ধরে বলেন, বান্দরবানের রুমায় এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে গত ২৪ সেপ্টেম্বর পুলিশ রুমা জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সমর কান্তি দত্তকে গ্রেফতার করেছে। গত ২৫ সেপ্টেম্বর খাগড়াছড়ির মানিকছড়িতে মো. হোসেন উদ্দিন নামে একজন নিকট ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী। আজ ২৭ সেপ্টেম্বর এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। অপরদিকে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হরি রঞ্জন দে’র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক ছাত্রী।
নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, পাহাড়ে স্কুল-কলেজের ছাত্রী ও নারীরা প্রতিনয়ত কখনো অস্থায়ী বাঙালি, কখনো শিক্ষক, কখনো রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ধর্ষণ, ধর্ষণ চেষ্টা ও নিপীড়নের শিকার হচ্ছেন। কিন্তু এসব ঘটনার সঠিক বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা হচ্ছে না। কিছু অপরাধীকে গ্রেফতার করা হলেও ধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্টের উপর গোপন নিষেধাজ্ঞা জারি থাকার কারণে সহজেই জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। অনেকে ক্ষেত্রে রাষ্ট্র ও তার প্রশাসন এসব অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকে। ফলে অপরাধীরা আরো উৎসাহিত হয়ে নতুন করে এসব অপরাধে জড়িয়ে পড়ছে।
বিবৃতিতে তারা বলেন, সমতলে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিচার হলেও পাহাড়ের ক্ষেত্রে তার উল্টোটাই ঘটে। এ যাবত যত পাহাড়ি নারী খুন, ধর্ষণের শিকার হয়েছেন তার কোন ঘটনারই সঠিক বিচার হয়নি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। গোপন নিষেধাজ্ঞার কারণে ধর্ষণের ঘটনায় মেডিকেল রিপোর্টে নেগেটিভ রিপোর্ট দেয়ার কারণে অপরাধীরা সহজেই পার পেয়ে যায়।
নেতৃদ্বয় বান্দরবানে ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণে অভিযুক্ত শিক্ষক সমর কা্ন্তি দত্ত, মানিকছড়িতে ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী মো. হোসেন উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মহালছড়িতে ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন দে’কে আইনের আওতায় আনার দাবি জানান।
একই সাথে তারা পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের মেডিকেল রিপোর্টের উপর গোপন নিষেধাজ্ঞা তুলে নেয়াসহ এ যাবত সংঘটিত ধর্ষণ-খুনের ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার ও ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা দেয়ারও আহ্বান জানিয়েছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)