শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাজিপুর » জীবন দিয়ে হলেও জনগণের আমানত রক্ষা করব : মেয়র জাহাঙ্গীর
প্রথম পাতা » গাজিপুর » জীবন দিয়ে হলেও জনগণের আমানত রক্ষা করব : মেয়র জাহাঙ্গীর
বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবন দিয়ে হলেও জনগণের আমানত রক্ষা করব : মেয়র জাহাঙ্গীর

ছবি : সংবাদ সংক্রান্ত মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, নগরীর বিভিন্ন স্থানে লুটপাট বন্ধ করারই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। কোনভাবেই জনগণের আমানতের খেয়ানত করা যাবে না। নিজের জীবন দিয়ে হলেও জনগণের আমানত রক্ষা করব।

আজ ৬ অক্টোবর বুধবার দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও আসন্ন দুর্গাপূজা উদযাপন কমিটির নেতাদের উপস্থিতিতে গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে নগরীর ১২৬ টি দুর্গা পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কাজ যারা করে না, তারাই সমালোচনা করে। আর যারা কাজ করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চলে। অপপ্রচারকারীরা আমার ছাত্রজীবন থেকে শুরু করে গত সিটি কর্পোরেশনের নির্বাচন পর্যন্ত ছিল। আজও তারাই বিদ্যমান আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাজীপুর নগরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে গাসিক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি অপপ্রচার করতে নিউইয়র্কে মিছিল মিটিং করেছে। যেখানে সারা বিশ্বের ৫ জন সুশাসন নেতৃত্বের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী স্থান পেয়েছে।

সত্যের জয় অনিবার্য উল্লেখ করে তিনি বলেন, যারা ভুল বুঝেছে তারা সংশোধন হবে। গুজবে কোনো লাভ হবে না। রাস্তা অবরোধ জ্বালাও পোড়াও আওয়ামী লীগের কাজ নয়। আমাদের অভিভাবক প্রধানমন্ত্রীর যেকোনো সিদ্ধান্ত আমি মেনে নেব।

উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, অপপ্রচার করে দেশ দশের ক্ষতি করা যায়। উন্নয়ন করা যায় না। দেশ কীভাবে সামনে এগিয়ে যাবে সেজন্য প্রধানমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য ২১ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন। আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি পরিকল্পিত শহর হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনকে গড়ে তোলা হবে। যেকোনো মূল্যে শেখ হাসিনার গ্রামকে শহর প্রকল্প বাস্তবায়ন করা হবে।
মেয়র জাহাঙ্গীর বলেন, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ, ময়েজউদ্দীন ও আহসান উল্লাহ মাস্টারের এলাকা। জ্বালাও পোড়াও আওয়ামী লীগের কাজ নয়। বিশ্বে কোথাও নজির নাই ৩১ হাজার বাড়িঘর জনগণ নিজে সরিয়ে দিয়ে যানজট মুক্ত শহর গড়তে সহযোগিতা করেছে। শেখ হাসিনার স্বপ্নের আধুনিক গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলছে চলবেই।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)