শুক্রবার ● ৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ৩২ হাজার ৫০০ মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ
ঝালকাঠিতে ৩২ হাজার ৫০০ মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: প্রজনন মৌসুমে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ৩২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। গতরাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
মৎস্য বিভাগ জানায়, সুগন্ধা ও বিষখালী নদীর ৪০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হলেও অসাধু জেলেরা মা ইলিশ ধরার চেষ্টা করে। জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নদীতে অভিযান চালিয়ে ৩২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করে। জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের আদেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয় বলে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।





তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত