শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের ফ্রি ডিটিই ক্যাম্প
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের ফ্রি ডিটিই ক্যাম্প
শনিবার ● ৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের ফ্রি ডিটিই ক্যাম্প

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ত্রাণ বিতরণ ও তাল গাছ রোপন করা হয়েছে।
আজ ৯ অক্টোবর শনিবার সকাল ৮ টা থেকে উপজেলার নয়দুয়ারিয়া দিঘীর পাড়ের লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই ও খুলশীর আয়োজনে ১০৪৯জন রোগীর বিনামূল্যে চোখের পরীক্ষা করা হয়।
এতে ২৫৮জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
এদিকে বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার খইয়াছড়া উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের মাঝে এলসিআইএফ গ্র্যান্ট (২০২১-২০২২) ত্রাণ বিতরণ করেছে লায়ন্স জেলা ৩১৫ বি৪ বাংলাদেশ। লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনায় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন লায়ন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ এবং ত্রাণ বিতরণ কমিটির চেয়ারম্যান লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল।
এসময় বক্তব্য রাখেন জিএলটি কো-অর্ডিনেটর লায়ন ওসমান গনি, লায়ন ওয়াহিদা জেসমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, লায়ন তাহের আহমদ, লায়ন ইউসুফ চৌধুরী, লায়ন মিনহাজ উদ্দিন চৌধুরী এবং লায়ন মো. আসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন কামরুন মালেক, আরসি মোহাম্মদ আলী, আরসি ইন্জি. মজিবুর রহমান, আরসি আকবর আলী চৌধুরী, আরসি এডভোকেট নুরুল ইসলাম, আরসি কোহিনূর কামাল, আরসি শওকতুল ইসলাম, আরসি হারুন ইউসুফ, আরসি ডক্টর কামাল উদ্দিন, আরসি তারেক কামাল, জেডসি এজেএম সাইফুল ইসলাম টুটুল, ইলিয়াস সিরাজী, আব্দুল মন্নান, হাসান আকবর, হাসান মাহমুদ, আরিফুর রহমান, এম এইস রানা, মাঈন উদ্দিন, কামরুল আলম, কামাল উদ্দিন, আরশাদুল রহমান, কামরুল ইসলাম, ওয়াহেদ উল্লা, নুর নবী পাটোয়ারী, মাইন উদ্দিন জিলাল, পারভীন মাহমুদ, রাশেদা আক্তার মুন্নি, জহির উদ্দিন, সরোয়ার লাভলু ও জাহান আরা বেগম প্রমুখ।
ত্রাণ বিতরণ কর্মসূচীর যৌথ আয়োজক লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই, চিটাগং খুলশী এবং শৈবাল। এরপর লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও গবেষণা প্রতিষ্ঠান নয়াদালানের উদ্যোগে তালের গাছ রোপন করা হয়। অতিথিরা খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়, অপকা অটিজম সেন্টার, বজলুস সোবহান উচ্চ বিদ্যালয় এবং নয়দুয়ারিয়ায় তালের চারা রোপন করেন। উক্ত কর্মসূচীগুলোতে সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অব চট্টগ্রাম মীরসরাই, খুলশী, খুলশী ব্লু, হিল ভিউ।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের ২০২১-২০২২ সেবাবর্ষের অক্টোবর সার্ভিস একটিভিটি হিসেবে বিনামূল্যে ডিটিই ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ধারণ, চক্ষু পরীক্ষা, ত্রাণ বিতরণ, তাল গাছের চারা রোপন, মাস্ক বিতরণসহ নানাবিধ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)