শিরোনাম:
●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
রাঙামাটি, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জাতীয় » ঈশ্বরগঞ্জের যুদ্ধাপরাধ মামলার ৩ আসামি গ্রেফতারের পর কারাগারে
প্রথম পাতা » জাতীয় » ঈশ্বরগঞ্জের যুদ্ধাপরাধ মামলার ৩ আসামি গ্রেফতারের পর কারাগারে
বৃহস্পতিবার ● ২১ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জের যুদ্ধাপরাধ মামলার ৩ আসামি গ্রেফতারের পর কারাগারে

ছবি : বাঁদিক থেকে ১.রাজাকার মোঃ রুস্তম আলী, ২. রাজাকার তারা মিয়া ও ৩. রাজাকার সৈয়দ মোস্তাফিজুর রহমান ময়মনসিংহ প্রতিনিধি :: ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্র্রাইব্যুনালে’র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের সমশের আলীর ছেলে তারা মিয়া (৭০), কালিয়ান গ্রামের মেফর আলীর ছেলে মোঃ রুস্তম আলী (৮১) ও সোহাগী বাজার এলাকার মৃত হোসাইন আহম্মেদের ছেলে সৈয়দ মোস্তাফিজুর রহমান (৭২)কে পুলিশ যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার করে পৃথক আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার ২১ অক্টোবর ময়মনসিংহের পৃথক বিজ্ঞ আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিন আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন চীফ জুডিশিয়াল আদালতের কোর্ট পরিদর্শক প্রসুন কান্তি দাস।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় আসামি সৈয়দ মোস্তাফিজুর রহমানকে চীফ জুডিশিয়াল আদালতের বিচারক মোঃ আব্দুল হাইয়ের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একইদিন সন্ধ্যার দিকে আসামি তারা মিয়া ও মো. রুস্তম আলীকে চীফ জুডিশিয়াল আদালতের বিচারক মাহবুবা আক্তারের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ এ ব্যাপারে বলেন, ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্র্রাইব্যুনালে’র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে অভিযান চালিয়ে আসামি সৈয়দ মোস্তাফিজুর রহমানকে নগরীর এবিগুহ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন,‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্র্রাইব্যুনালে’র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে অভিযান চালিয়ে তারা মিয়া ও মো. রুস্তম আলীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, গ্রেফতারকৃতরা মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, অগ্নিসংযোগের মতো অপরাধে যুক্ত ছিলেন। তারা ছাড়াও মোট ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে তারা মিয়া জালিয়াতির মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভাতা ভোগ করছিলেন।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)