শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণ অবস্থান
ঝালকাঠিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণ অবস্থান
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: সারাদেশে হিন্দুদের মন্দির, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ঝালকাঠিতে গণঅনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে প্রতিবাদী সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিল। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অমল চন্দ্র দাস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
কর্মসূচিতে বক্তারা সারাদেশে সাম্প্রদায়িক হামলা বন্ধ করার আহ্বান জানান। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান বক্তারা।





নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি