শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শিশুরা মায়ের কোলেও নিরাপদ নয়
প্রথম পাতা » অপরাধ » শিশুরা মায়ের কোলেও নিরাপদ নয়
বুধবার ● ১৬ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশুরা মায়ের কোলেও নিরাপদ নয়

---
নির্মল বড়ুয়া মিলন :: রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাই-বোন অরণী ও আলভী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তাদের মা মাহফুজা মালেক জেসমিন। যেখানে মায়ের কাছে নিজের সন্তানরা নিরাপদ নয়, তাহলে সন্তানদের নিরাপত্তা কোথায় ? এসব ভাবতেও অবাক লাগে।

বনশ্রী বি ব্লকের ৪ নম্বর রোডের ৯ নম্বর বাসায় গত ২৯ ফেব্রুয়ারী সন্ধ্যায় মৃত্যু ঘটে নুসরাত আমান অরণী (১৪) ও আলভী আমান (৬) নামে ওই দুই ভাই-বোনের। নিহতদের পিতা  আমান উল্লাহ আমান একজন গার্মেন্টস ব্যবসায়ী ও মাহফুজা মালেক জেসমিন গৃহিণী  দম্পতির সন্তান।

অরণী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণী এবং তার ভাই আলভী হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারি শ্রেণীর শিক্ষার্থী ছিলো । রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাই-বোন অরণী ও আলভী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তাদের মা মাহফুজা মালেক জেসমিন। জবানবন্দি প্রদান শেষে তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত।
গত রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. গোলাম নবীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জেসমিন । এরপর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
চলিত মাসে ৯ মার্চ থেকে জেসমিনকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল গোয়েন্দা (ডিবি) পুলিশ। সন্তানদের হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে চাওয়ায় রিমান্ড শেষে রোববার সকালে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক লোকমান হাকিম।
আদালতের রামপুরা থানার কোর্ট পরিদর্শক (জিআরও) মুকুল জেসমিনের জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ থেকে ৮ মার্চ পর্যন্ত জেসমিনকে আরও পাঁচদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে রামপুরা থানা পুলিশ। সে অবস্থায় মামলাটির তদন্তভার ডিবি পুলিশের হাতে ন্যস্ত হলে আসামিকে হস্তান্তর করেন তারা।
স্বজনেরা খাবারের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও পরে ময়না তদন্তে জানা গেছে, দুই ভাই-বোনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
স্বজনদের দাবি ছিল, গত ২৮ ফেব্রুয়ারী রাতে পরিবারটি রেস্টুরেন্টে খেয়ে চায়নিজ খাবার বাসায় নিয়ে আসে। ২৯ ফেব্রুয়ারী দুপুরে বাবার নিয়ে আসা ওই চায়নিজ খেয়ে ঘুমিয়ে পড়ে দুই ভাই-বোন অরণী ও আলভী। কিন্তু সন্ধ্যায় দীর্ঘ সময় ডাকার পরও না জাগায় অচেতন অবস্থায় তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কিন্তু ময়না তদন্ত শেষে ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস ১ মার্চ সাংবাদিকদের বলেছেন, ‘দু’জনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। অরণীর চোখে রক্ত জমাট ও গলায় আঘাত এবং আলভীর পায় ও গলায় আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে’।
ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে তদন্ত শুরু করে র‌্যাব। অরণী-আলভীকে দাফন শেষে ২ মার্চ জামালপুরে থাকা তাদের বাবা-মা-খালাকে ঢাকায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে র‌্যাব-৩। পরদিন ৩ মার্চ সংবাদ সম্মেলন করে র‌্যাব জানায়, মা জেসমিনই সন্তানদের হত্যা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এটি স্বীকার করেছেন।
ওইদিনই (৩ মার্চ) র‌্যাব মাহফুজা মালেক জেসমিনকে পুলিশে হস্তান্তর করলে শিশু দু’টির বাবা আমান উল্লাহ আমান তাকে একমাত্র আসামি করে রামপুরা থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাবের জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে মামলার অভিযোগে বলা হয়েছে, মা জেসমিন সন্তানদের স্কুলের পরীক্ষার ফলাফল এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকতেন। তার ধারণা ছিলো, তার সন্তানরা বড় হয়ে কিছুই করতে পারবে না। তাই তিনি ২৯ ফেব্রুয়ারী গৃহশিকিক্ষা চলে যাওয়ার পর বিকেল সোয়া ৫টার দিকে মেয়ে অরণীকে নিয়ে নিজের ঘরে ঘুমাতে ডাকেন। একই সময়ে ছেলে আলভী বিছানাতেই ঘুমাচ্ছিলো। জেসমিন ছেলের সঙ্গে একই বিছানায় শুয়েছিলেন। অরণী মায়ের সঙ্গে ঘুমানোর জন্য বিছানায় শোওয়ার কিছু সময় পর মা জেসমিন তার মেয়ে অরণীকে ওড়না দিয়ে পেঁচিয়ে ধরেন। একপর্যায়ে ধস্তাধস্তিতে মা-মেয়ে দু’জনেই বিছানা থেকে মেঝেতে পড়ে যান।
কিছু সময় পর মেয়ের শরীর নিস্তেজ হয়ে গেলে তিনি তার ছোট ছেলে আলভীকে খাটের ওপর ঘুমন্ত অবস্থায় একইভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তিনি মরদেহ দু’টির সামনে কিছু সময় ধরে কান্নাকাটি করেন বলেও স্বীকারোক্তি দেন।
পরে এ হত্যাকান্ড লুকাতে তিনি নিজেই একটি গল্প তৈরি করেন। সেই অনুযায়ী সাজিয়ে গুছিয়ে প্রচার করেন, দুপুরে খাবার খেয়ে ঘুমানোর পর তার ছেলে-মেয়েরা আর ঘুম থেকে ওঠেনি। খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।
গত ২ মার্চ নিহত দুই শিশুর ব্যবহৃত চাদর, বালিশের কাভার, টিস্যু ও কম্বলের ডিএনএ প্রোফাইল এবং চায়নিজ খাবার ও পানির বোতলের রাসায়নিক পরীক্ষার জন্য সিআইডিকে অনুমতি দেন আদালত।
যে রেস্টুরেন্টের খাবার খেয়ে দুই ভাই-বোন মারা গিয়েছে বলে পরিবার থেকে বলা হয়েছিল, সেই কিন্ট চায়নিজ রেস্টুরেন্টের ম্যানেজার মাসুদুর রহমান, বাবুর্চি আছাদুজ্জামান রনি ও তার সহযোগী আতাউর ৫৪ ধারায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে । ওই তিনজন ছাড়াও র‌্যাব-৩ এ ঘটনায় ভাই-বোনের গৃহ শিকিক্ষা শিউলি আক্তার (২৮), খালু নজরুল ইসলামের ভাগনে শাহিন (২২), মেয়ের মার মামাতো ভাই মো. ওবায়দুর ইসলাম (৩৪), বাসার দুই দারোয়ান পিন্টু মন্ডল (৩২) ও ফেরদৌসকে (২৮) জিজ্ঞাসাবাদ করেছেন।

গতকাল সোমবার ময়মনসিংহের নান্দাইলে বীথি নামে ১৭ মাসের এক শিশুর পেটে ছুরিকাঘাত করেছে মানুষ নামের কোন এক জঘন্য অমানুষ।

তাহলে কি মিথ্যা হয়ে গেল সেই সুন্দর বাক্যটি “ বন্যরা বনে সুন্দর আর শিশুরা মায়ের কোলে”। পৃথিবীতে সব চেয়ে নিরাপদ স্থান মায়ের কোল কিন্তু আজ শিশুরা মায়ের কোলেও নিরাপদ নয়।

মাহফুজা মালেক জেসমিন একজন মায়েদের নামের কলঙ্ক ।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)