রবিবার ● ৩১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » নৌকায় ভোট দিন উন্নয়নের সকল দায়-দায়িত্ব আমার : এমপি শিবলী সাদিক
নৌকায় ভোট দিন উন্নয়নের সকল দায়-দায়িত্ব আমার : এমপি শিবলী সাদিক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী ইউনুছ আলী মন্ডলকে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। অবহেলিত ঘোড়াঘাট পৌরসভার সার্বিক উন্নয়নের দায়-দায়িত্ব আমার। অবহেলিত এই পৌরসভাকে উন্নয়নের মডেলে পরিণত করতে যা কিছু করা দরকার কথা দিলাম আমি তা করব।
রবিবার বিকেল ৫ টায় উপজেলার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এ কথা বলেন।
অনুষ্ঠানে ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেক আলী ফকিরের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ ইউনুছ আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।





পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি