বৃহস্পতিবার ● ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলন উদ্বোধন
মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলন উদ্বোধন
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা হেডম্যানপাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলন ও ২৮ বুদ্ধ পূজা উদ্বোধন করা হয়।
৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় সিঙিনালা হেডম্যানপাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে মাসব্যাপী এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মৈত্রীপুর বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ইন্দাচরিয়া ভিক্ষু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুবাছড়ি হেডম্যান খ্যাচিং চৌধুরী, সিঙিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উষাপ্রু মারমা, মুবাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংরে মারমা, সাবেক মাইসছড়ি ইউপি চেয়ারম্যান শান্তশীল চাকমা, নীল রঞ্জন চাকমা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পঞ্চশীল গ্রহন, উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে ভিক্ষুসংঘের ধর্মীয় দেশনা প্রদান, সকল জীবের হিতার্থে সমবেত প্রার্থনা করা হয়।
স্থানীয় বৌদ্ধ নেতৃবৃন্দরা বলেন, গৌতম বুদ্ধের সময় বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হলে তার কেশ ধাতু স্বর্গের দেবতারা কেশধাতুর চুলা মনি চৈত্যকে পূজা করেন। এমন বিশ্বাস থেকে মর্ত্যলোকের বুদ্ধ পূজারীরা স্বর্গের সেই চুলা মনি চৈত্যকে উদ্দেশ্য করে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলন করে থাকেন। এই বিহারেও আজ থেকে আগামি ৪ ডিসেম্বর পর্যন্ত একটানা একমাস ব্যাপী এ অনুষ্ঠান চলতে থাকবে বলে জানান নেতৃবৃন্দরা।





মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন