শিরোনাম:
●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
রাঙামাটি, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সিরাজগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্চিত : প্রতিবাদে সড়ক অবরোধ
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সিরাজগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্চিত : প্রতিবাদে সড়ক অবরোধ
রবিবার ● ৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্চিত : প্রতিবাদে সড়ক অবরোধ

ছবি : সংবাদ সংক্রান্ত সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ র্নিাচনে স্বতন্ত্র ৪ প্রার্থীর সংবাদ সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলা, অস্ত্র প্রদর্শণ ও অশালীন আচরণ করার প্রতিবাদে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়ক অবরোধ করেছে গণমাধ্যম কর্মীরা।

রবিবার ৭ নভেম্বর বেলা ১০টার দিকে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ১০টা থেকে প্রায় দেড় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে সাংবাদিকরা। সাংবাদিকদের এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে শিয়ালকোল বাজার বনিক সমিতি এক ঘন্টাব্যাপী দোকানপাট বন্ধ রাখে।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে এসে লাঞ্চিত হবে, তাদের উপর অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হবে এটা কখনোই কাম্য নয়। আওয়ামীলীগ প্রার্থীর স্থানীয় সমর্থক ও কিছু বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা এই ন্যক্করজনক হামলা চালানো হয়েছে। অবিলম্বে ওই হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান বক্তারা।

সাংবাদিক সাজিরুল ইসলাম সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, যুগ্ন সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মাহমুদুল হাসান উজ্জল, জহুরুল ইসলাম, বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, এসএ টিভির রহমত আলী, সেলিম শিকদার ও বদরুল আলম দুলাল প্রমূখ। প্রায় দেড় ঘন্টা অবরোধের পর পুলিশ সুপার আশ্বস্ত করলে সাংবাদিকরা তাদের অবরোধ তুলে নেন।

পরে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র চার প্রার্থী সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে বলেন, এখানে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে প্রতিদিনই মহরা দিচ্ছে। আওয়ামীলীগ প্রার্থী এক ভোট পেলেও চেয়ারম্যান হবে এমন ঘোষণা দিয়ে আসছে। তারা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহিদুল ইসলাম বাবু, এরশাদ রানা, মঞ্জুর আলম, আব্দুস সালাম।

প্রসঙ্গত, শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে লেভেল পেয়িং ফিল্ড তৈরির দাবীতে স্বতন্ত্র ৪ প্রার্থী সংবাদ সম্মেলনের আয়োজন করে। ওই সংবাদ সম্মেলনে যোগ দিতে আসার পথে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল আলমকে বাঁধা প্রদান ও হামলা করে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকেরা। এ সময় ছবি তুলতে গেলে প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবুসহ সাংবাদিকদের উপর হামলা, হুমকি-ধামিক ও অস্ত্র প্রদর্শণ করা হয়।





রাজশাহী বিভাগ এর আরও খবর

বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার ৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল
আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

আর্কাইভ