শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » হানিফ পরিবহন কেড়ে নিল গোবিন্দগঞ্জে ৫ জনের প্রাণ
প্রথম পাতা » গাইবান্ধা » হানিফ পরিবহন কেড়ে নিল গোবিন্দগঞ্জে ৫ জনের প্রাণ
শুক্রবার ● ১৯ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হানিফ পরিবহন কেড়ে নিল গোবিন্দগঞ্জে ৫ জনের প্রাণ

ছবি : সংবাদ সংক্রান্তছবি : পুলিশের হাতে আটক পলাতক বাসচালক সোলায়মান আলি।গাইবান্ধা  প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ বকচর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় পাঁচ অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন এক পথচারীসহ আরো তিনজন।
আজ শুক্রবার ১৯ নভেম্বর সকাল সাড়ে ৭টায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে ওই অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ পৌরসভার মধ্যপাড়ার সন্তোষ বিশ্বাসের ছেলে রাজমতি মার্কেটের মুদি ব্যবসায়ী সুজন বিশ্বাস (৪০) ও উপজেলা রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের মৃত আব্দুল বাকীর ছেলে রিপন (৩৫), পৌরসভার ঘোষপাড়ার আশরাফ (৭০), সোহাগ (২২) ও টুকু আমিন (৬৫)। আহতরা হলেন, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাপাশিয়া গ্রামের সিদ্দিক (৪২), পৌরসভার বর্ধনকুঠি গ্রামের আবদুল জলিলের ছেলে মাজেদুল (৩০) ও একই এলাকার মৃত দুলালের ছেলে খোকন (৩২)।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ইনচার্জ আরিফ আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের নাম জানা গেলেও তাদের পুরো ঠিকানা এখনো উদ্ধার করা যায়নি ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের দ্রুতগামী একটি বাস গোবিন্দগঞ্জের কালিতলা নামক স্থানে একটি যাত্রীবাহী অটো বাইককে চাপা দেয়। এতে অটোবাইকের ৫ যাত্রী নিহত ও ৩ জন গুরুতর আহত হন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়া মেডিকেল কলেজে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদেরকে ধরার জন্য চেষ্টা চলছে।

এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত হওয়ার ঘটনায় পলাতক বাসচালক সোলায়মান আলীকে মোকামতলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)