শনিবার ● ২৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে প্রশ্নপত্র ফাঁস,বার্ষিক পরীক্ষা বাতিল
রামগড়ে প্রশ্নপত্র ফাঁস,বার্ষিক পরীক্ষা বাতিল
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পার্বত্য জেলার রামগড়ের বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ফাঁস করা প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণের অভিযোগে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত সবকটি পরীক্ষা বাতিল করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ।
আজ শনিবার ২৭ নভেম্বর অনুষ্ঠিত ইংরেজী পরীক্ষার প্রশ্নপত্র ২৪ নভেম্বর ফাঁস হওয়ার অভিযোগ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের কতিপয় অসাধু শিক্ষক প্রাইভেট পড়ুয়া শিক্ষার্থীদের পরীক্ষার আগেই প্রশ্নপত্র দিয়েছে। এর আগে বাংলা পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক নাজমা বেগম জানান, বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরীর দায়িত্ব বিদ্যালয়ের বিভাগীয় শিক্ষকদের। ৩জন শিক্ষক ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়ান। শিক্ষার্থীদের পাস করিয়ে দিতে অসুদুপায় অবলম্বন করেছেন বলে অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি।
মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার জানান, অভিযোগ পেয়ে তদন্তে গেলে বিষয়টি প্রমাণিত হওয়ায় বিদ্যালয়টির সব পরিক্ষা বাতিল করা হয়েছে। নতুন করে পরীক্ষা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকদের কারণ দর্শাতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার জানান, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১