শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাঙামাটি, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ থানার ওসি
প্রথম পাতা » খুলনা বিভাগ » দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ থানার ওসি
মঙ্গলবার ● ৩০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যানকে শুভেচ্ছা জানালেন কালীগঞ্জ থানার ওসি

ছবি : সংবাদ সংক্রান্ত জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: দেশের প্রথম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া। সোমবার দুপুরে কালীগঞ্জ থানায় নবনির্বাচিত এ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কালীগঞ্জ থানায় কর্মরত এসআই, এএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত করায় কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানান। কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া জানান, দেশের মধ্যে তিনিই প্রথম তৃতীয় লিঙ্গের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এমন মানুষ জনপ্রতিনিধি হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রোববার তৃতীয় ধাপে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানাকে পরাজিত হরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভোট ও আনারস প্রতীক পেয়েছেন ৯ হাজার ৫৫৭ ভোট।

নৌকার প্রার্থীকে হারিয়ে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হিসেবে ইতিহাস গড়েছেন নজরুল ইসলাম ঋতু

ঝিনাইদহ :: ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থীকে হারিয়ে প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান হিসেবে ইতিহাস গড়েছেন নজরুল ইসলাম ঋতু। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন নির্বাচনে জেতার পর নব-নির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে কথা হয় সাংবাদিকদের। তিনি বলেছেন, আমার স্বামী-স্ত্রী, সন্তানাদি নেই। জনগণই আমার সব। সামনের দিনগুলোতে সবাইকে নিয়ে কাজ করতে চাই। রোববার আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতুর কাছে পরাজিত হয়েছে নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানা। তৃতীয় লিঙ্গের এই প্রার্থীর জয়ে নিজ গ্রাম দাদপুরের মানুষ অনেক খুশি। সাংবাদিকদের সাথে আলাপকালে নজরুল ইসলাম ঋতু বলেন, সাধারণ মানুষ আমার পিছনে ছিল বলেই নির্বাচিত হয়েছি। মানুষ আমাকে ভালোবেসে ভোটে দাঁড় করিয়েছিল। মানুষের ভালোবাসায় আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে তৃতীয় লিঙ্গের ঋতু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের স্বীকৃতি না দিতো তাহলে ভোটে দাঁড়াতে পারতাম না।আমি ইউনিয়নবাসীর জন্য অনেক কিছু করতে চাই। কিন্তু প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ছাড়া সেটি সম্ভব না। নবনির্বাচিত এই চেয়ারম্যান বলেন, ভোটের আগে দলাদলি ছিল। ভোটের পর কোনো দল নেই। সবকিছু ভুলে গিয়ে একসঙ্গে কাজ করব। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সব দলই এখানে আছে। কিন্তু এখন তিনি কোনো দল বুঝি না। জনগণ ভোট দিয়েছে এখন আমরা সবাই একই দল। অনেক ত্যাগী আওয়ামী লীগ কর্মী আছে যাদের কোনো খোঁজ নেওয়া হয় না। আমি ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নতুনভাবে পথচলা শুরু করতে চাই। নজরুল ইসলাম ঋতু বলেন, তার নিজের কোনো কিছু চাওয়া-পাওয়ার নেই। জনগণই তার সব। কারণ তার কোন ছেলে-মেয়ে বা কোনো সংসার নেই। তার কোনো লোভ-লালসা নেই। জনগণের জন্যই সবকিছু করতে চান। জনগণের সব নাগরিক সুবিধা তিনি বুঝিয়ে দিবেন বলে জানান। ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, রাস্তাঘাটের বেহাল অবস্থা আছে ইউনিয়নের মধ্যে। তিনি সেগুলো দ্রুত মেরামত করার কাজ করবেন। বয়স্কভাতা, বিধবা ভাতাসহ সরকারি সবকিছু সুষ্ঠুভাবে বন্টন করার অঙ্গীকার করছি। জনগণের প্রাপ্যটুকু তিনি বুঝিয়ে দেব। জনগণের কাছ থেকে তিনি কোনো টাকা-পয়সা নেব না। সব সময় সত্যের পথে থাকবো। কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না। নির্বাচন শেষ হয়ে গেছে। কোনো প্রকার মারামারি-হাঙ্গামা এই ইউনিয়নে চলবে না। দাঙ্গা-হাঙ্গামা কেউ বাঁধালে সে দলেরই হোক কেন তাকে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসের কোনো জায়গা ইউনিয়নে হবে না। জানা গেছে, বিজয়ী চেয়ারম্যান ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান। তার আরও তিন ভাই ও তিন বোন রয়েছে। তিন ভাই ঢাকাতে থাকেন এবং বোনদের বিয়ে হয়ে গেছে। জন্মের পর তৃতীয় লিঙ্গ প্রকাশ পাওয়ায় ৭ বছর বয়সে তাকে গ্রাম ছেড়ে ঢাকা চলে যেতে হয়। সামান্য লেখাপড়া করলেও সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গন্ডি পেরোনো হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা থানাতে তার দলের গুরুমার কাছেই বেড়ে উঠা। এখন তার বয়স ৪৩ বছর।

আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলা ৬৭৬ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহ :: আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপার বিপ্রবগদিয়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশের উপর হামলার ঘটনায় ৭৬ জন কে আসামী করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। রোববার রাতে পুলিশের উপ পরিদর্শক সামছুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আরো ৬শ’ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে বলে জানা যায়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন, শৈলকুপার বিপ্রবগদিয়া গ্রামে রবিবার দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা পুলিশের উপর হামলা চালায়। হামলায় পুলিশের উপ পরিদর্শক শিহাব উদ্দিনের কলারবন ভেঙ্গে যায়। এছাড়া খাদেমুল ও ইকবাল নামের আরো দুই কনষ্টেবল গুরুতর আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৭৬ জনের নামে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। এছাড়া আরো ৬শ’ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য রবিবার দুপুরে ৭নং হাকিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপার বিপ্রবগদিয়া গ্রামে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান জিকু ও একই দলের অপর মনোনয়ন প্রত্যাশী বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্ছুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৩ পুলিশ সহ ১৫ ব্যক্তি আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে ৩ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।

কালীগঞ্জে রেললাইনের পাশে পড়েছিল অজ্ঞাত যুবতীর লাশ
ঝিনাইদহ :: রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতী মেয়ের লাশ উদ্ধার করেছে রেলওয়েও জিআরপি যশোর পুলিশ। সোমবার সকালে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর ও কিয়াবাগান মধ্যবর্তী রেল লাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। সোমবার সকালে মোবারকগঞ্জ- বারবাজার রেল স্টেশনের মধ্যবর্তী ২৬ - ২৭ নম্বর ব্রীজের মাঝে রেল লাইনের পাশে এক অজ্ঞাত যুবতী মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। যশোর জিআরপি পুলিশ ফাঁরির এস আই শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুপুর ২ টার সময় এক অজ্ঞাত যুবতী ৩০-৩৫ বয়সের মেয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তে যশোর ২৫০ শয্যা হাসপাতলের মর্গে প্রেরন করা হয়েছে।

ঝিনাইদহে ইউপি নির্বাচনে ভোট যুদ্ধে চমক দেখালেন শ্বশুর-বৌমা
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ইউনিয়নে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শ্বশুর-বৌমা ভোট যুদ্ধে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। উপজেলার ১১ নং রাখালগাছি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য শ্বশুর ইদ্রিস আলী (ইদু) ফুটবল প্রতীক নিয়ে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর দিকে বৌমা সংরক্ষিত নারী (৭-৮-৯) সদস্য সোনিয়া জাহান মাইক প্রতীকে নির্বাচিত হন। সোমবার (২৯ নভেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ফুটবল প্রতীক নিয়ে ১ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সে এবার দিয়ে তিনবার ৭ং ওয়ার্ডে নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসানুজ্জামান মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ শত ৬১ ভোট। এদিকে বৌমা সংরক্ষিত নারী ৭-৮-৯ ওয়ার্ড থেকে মাইক প্রতীক নিয়ে ২ হাজার ২ শত ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারাবানু বগ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১ শত ৩৭ ভোট। এদিকে কালীগঞ্জে ইউপি নির্বাচনে শ্বশুর বৌমা প্রথমবারের মতো সদস্য নির্বাচিত হওয়ায় তার বাড়িতে বইছে আনন্দের জোয়ার। বিজয়ে বেশ খুশি ইউনিয়নের সাধারণ মানুষ। সোনিয়া জামান বলেন, আমার নির্বাচনী ওয়ার্ডসহ তিনটি সাধারণ ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়ী করে তাদের সেবা করার সুযোগ করে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার ভোটারদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের উন্নয়নের কাজ করতে চাই এবং তাদের সেবা করতে চাই। তাদের অবদান আমি ভুলতে পারব না।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)