বুধবার ● ৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে বেড়াতে এসে সিএনজির ধাক্কায় শিশু নিহত
রামগড়ে বেড়াতে এসে সিএনজির ধাক্কায় শিশু নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে সিএনজির (অটোরিকশা) ধাক্কায় ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
আজ বুধবার ৮ ডিসেম্বর বেলা ১টায় পৌরসভার তৈছালাপাড়ায় এ ঘটনা ঘটে।
জালিয়াপাড়া থেকে রামগড়গামী একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশু মো. সাইফুল ইসলাম (১০) পৌরসভার কালাডেবা এলাকার মো. আবুল বাসারের ছেলে।
জানা যায়, নিহত সাইফুল ইসলাম তৈছালাপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। ঘুরতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হলে জালিয়াপাড়া থেকে রামগড়গামী দ্রুত গতির একটি সিএনজি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিক ঘাতক সিএনজি এবং ড্রাইভারকে আটক করা যায়নি।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের