শিরোনাম:
●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
রাঙামাটি, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপিত
রবিবার ● ১২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ উদযাপিত

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৫ম বারের মত বর্ণাঢ্য আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ ১২ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক আনন্দ র্যা লী বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। র্যালিটি প্রশাসনিক ভবন থেকে স্বাধীনতা চত্বর হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরীসহ চুয়েট পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ডিজিটাল বাংলাদেশ উপলক্ষ্যে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “২০০৮ সালে যখন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছিলেন তখন সেটা সবার কাছে স্বপ্নের মতো শোনাতো। কিন্তু মাত্র এক যুগের ব্যবধানে ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। সরকারের সকল সেবা-পরিষেবা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। করোনা মহামারিতে ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। ডিজিটাল সুবিধা ব্যবহার করে আমরা এখন মধ্যম আয়ের দেশের কাতারে পৌঁছে গেছি। বিশ্ব এখন ৪র্থ শিল্পবিপ্লবের পথে হাঁটছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের চলমান সাফল্য এই বিপ্লবে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান।

পরিবেশের ক্ষতি কমিয়ে টেকসই উন্নয়নের পরিকল্পনা সাজাতে হবে : শিক্ষা উপমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী এনার্জি সেক্টরকে এগিয়ে নিতে নবায়নযোগ্য শক্তির প্রতি গুরুত্ব দিচ্ছেন। জলবায়ু পরিবর্তন ইস্যু এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর কুটনৈতিক অবস্থান প্রশংসনীয়। আমাদের প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তা সত্ত্বেও সীমিত সম্পদের মাধ্যমে উৎপাদন ও উন্নয়ন কার্যক্রমে পরিবেশ দূষণ ও কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে হবে। পানি ও বায়ুর দূষণ প্রতিরোধ করতে হবে। টেকসই উন্নয়নের ক্ষেত্রে পরিবেশের ক্ষতি যথাসম্ভব কমিয়ে পরিকল্পনা সাজাতে হবে। ক্রমবর্ধমান বিদ্যুত ও জ্বালানির চাহিদা মেটাতে নবায়নযোগ্য শক্তি খাতে গবেষণা আরও বাড়ানো দরকার। এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্সগুলোতে সাধারণত গবেষণালব্ধ ফলাফল শেয়ার হয়। এই কনফারেরেন্সে যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য শক্তি খাতে বিশ্বের সর্বশেষ অগ্রগতি ও গবেষণা নিয়ে তথ্য বিনিময় হবে। যা আমাদের নীতিনির্ধারণ পর্যায়ে সহযোগিতা করবে বলে বিশ্বাস করি।”

তিনি আজ ১২ ডিসেম্বর (রবিবার), ২০২১ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে তিনদিনব্যাপী ৬ষ্ঠবারের মত যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে “6thInternational Conference on Mechanical Engineering and Renewable Energy (ICMERE2021)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন। কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। যন্ত্রকৌশল বভিাগরে অধ্যাপক এবং কনফারেন্স চেয়ার অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে ছিলেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কনফারেন্স সেক্রেটারি ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা। যন্ত্রকৌশল বিভাগের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী ওয়াসিফ সাদমান তানিম ও শায়লা শাহরিন স্নিগ্ধার যৌথ সঞ্চালনায় কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপকদের হতে বক্তব্য রাখেন জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটির এমিরেটাস প্রফেসর ড. তাকেমি চিকাহিসা (Prof. Dr. Takemi Chikahisa) এবং মিশরের কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’’র ডিন প্রফেসর আহমাদ এফ. এলসাপটি (Prof. Ahmed F. Elsafty)।

বিশেষ অতিথির বক্তব্যে চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “এই ধরনের আন্তর্জাতিক কনফারেন্স দেশি-বিদেশি স্কলার, প্রফেশনাল্স ও একাডেমিশিয়ানদের মধ্যে গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুযোগ করে দেয়। বিভিন্ন রিসার্চ গ্রুপ ও দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক কোলাবোরেশনের ক্ষেত্র তৈরি হয়। বর্তমান সরকারের ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়নে এবং রিনিউয়েবল এনার্জি সেক্টরে বাংলাদেশের চলমান অগগ্রতিতে এই কনফারেন্সে উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলো ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, মালয়েশিয়াসহ বিশ্বের ১০টি দেশ থেকে আগত যন্ত্রকৌশল বিষয়ের অন্তত দুই শতাধিক শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশ নিচ্ছেন। উক্ত কনফারেন্সে যন্ত্রকৌশল বিষয়ের পাশাপাশি বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধসমূহ উপস্থাপিত হচ্ছে। এবারের কনফারেন্সে ১৫টি টেকনিক্যাল সেশনে মোট ১৪৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। এছাড়াও ৮টি কী-নোট এবং একটি ইন্ডাস্ট্রিয়াল টক উপস্থাপিত হবে।

এ উপলক্ষ্যে আগামীকাল ১৩ ডিসেম্বর (সোমবার), ২০২১ খ্রি. তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় যন্ত্রকৌশল বভিাগরে সমেনিার কক্ষে কনফারেন্সের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর যন্ত্রকৌশল শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ICMERE-২০২১ এর টেকনিক্যাল কমিটির চেয়ার অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।





চট্টগ্রাম এর আরও খবর

বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)