সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-রাঙামাটি সড়কে কোটি টাকার তক্ষকসহ র্যাবের হাতে আটক-৪
চট্টগ্রাম-রাঙামাটি সড়কে কোটি টাকার তক্ষকসহ র্যাবের হাতে আটক-৪
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে কোটি কতিপয় কিছু ব্যক্তি তক্ষক অবৈধ ভাবে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালান র্যাব-৭ হাটহাজারী ক্যাম্প। রবিবার ১৯ ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম -রাঙামাটি মহাসড়কে রাউজানের রাবার বাগান গিরিছায়া নামক এলাকা থেকে বিরল প্রজাতি এ তক্ষকটি উদ্ধার করা হয়। হাটহাজারী র্যাব-৭ ক্যাম্প এর বিশেষ অভিযানে ও স্থানীয় বনবিভাগ সহযোগিতায় বেচাকেনার সময় বিরল প্রজাতির প্রাণী তক্ষক উদ্ধার করেছে।
হাটহাজারী বনবিভাগের সূত্রে জানা যায়, চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে রাবার বাগান এলাকায় গিরিছায়া রেষ্টুরেন্ট-এর সামনে কিছু অসাধু ব্যাক্তি গ্রামের একটি তক্ষক বেচাকেনা হওয়ার খবর শুনে গত শনিবার র্যাব-৭।হাটহাজারী ক্যাম্পের একটি টহল দল অভিযান চালানো হয়। এ সময় জড়িতরা ওই তক্ষকটি কেনা বেচার জন্য ঐ স্থানে অবস্থান করছিল, র্যাব-৭ এর উপস্থিতি টেরপেয়ে ব্যাগটি রেখে পালিয়ে যেতে চাইলে ২ জনকে আটক করতে সক্ষমহন। আটক দুই জনের স্বীকারোক্তি অনুযায়ী চক্রের আরও দুই জনকে আটক করেন র্যাব। এ সময় তক্ষকটি উদ্ধার করে হাটহাজারী বন বিভাগে হস্তান্তর করে। পরে বন বিভাগের আওতাধীন এলাকায় উদ্ধার হওয়া তক্ষকটি অবমুক্ত করা হয়। তক্ষকটি প্রায় ৯ ইঞ্চি লম্বা, ওজন প্রায় ১০০গ্রাম।
এ বিষয়ে, হাটহাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, র্যাব-৭ হাটহাজারী সিপিসি-২হাটহাজারী ক্যাম্পর সহযোগিতায় আমরা একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করি। পরে রবিবার দুপুরে আমাদের আওতায়ধীন গহীন জঙ্গলে তক্ষকটিকে অবমুক্ত করা হয়।





মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন