শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় » যথাযোগ্য মর্যাদায় মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
প্রথম পাতা » জাতীয় » যথাযোগ্য মর্যাদায় মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
শুক্রবার ● ১৮ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যথাযোগ্য মর্যাদায় মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

---

মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৮ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ১১.০০মিঃ) যাথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস’২০১৬ পালিত হয়েছে৷ দিবসটি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী, শিশু সমাবেশ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহন ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়৷ র‌্যালিটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে মাটিরাঙ্গা পৌর ভবন হয়ে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়৷

র‌্যালীর পূর্বে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটোসহ উপজেলা বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে মাটিরাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে করেন৷ এর পরপরই মাটিরাঙ্গা উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক সুভাষ চাকমা ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে৷

এর পরপরই মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ মো. আলাউদ্দিন লিটন ও প্যানেল মেয়র -২ মোহাম্মদ আলী অন্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে করেন৷ তারপর মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুর রহিম, মাটিরাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ও মাটিরাঙ্গা বন্শ্রী বিদ্যা নিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শদ্ধা নিবেদন করেন৷

বর্ণাঢ্য র‌্যালি শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু সমাবেশে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক সুভাষ চাকমা ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন লিটন প্রমুখ৷

এসময় বক্তারা আজকের শিশুদেরকে আগামীর রাষ্ট্রনায়ক উল্লেখ করে সকলকে বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমান-এর আদর্শে মানুষ হওয়ার আহবান জানান৷ তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে যেমন বাংলাদেশ কল্পনা করা যায়না তেমনি তোমাদেরকে বাদ দিয়েও আগামীর সুন্দর বাংলাদেশ কল্পনা করা যায়না৷ তারা বলেন, বিকৃত ইতিহাস নয় শিশুদের প্রকৃত ইতিহাস জানাতে হবে৷ তাদের কোমল হৃদয়ে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে৷
বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ৷

অন্যদিকে দিবসটি উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়৷ এছাড়াও বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়৷





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)