শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্ক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্ক উদ্বোধন
রাঙামাটি :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্ক শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের স্থাপিত ফ্রন্ট ডেস্কটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখান, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী জনাব তুষিত চাকমা, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ এয়াছিনুল হক, বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, সহকারী পরিচালক সাগর পালসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের শেষে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ফ্রন্ট ডেস্ক এর বিভিন্ন কার্যক্রমের অংশ পরিদর্শন করেন। জনগণের সেবা সহজীকরণের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্কটি স্থাপন করা হয়। এতে সেবা গ্রহীতা সাধারণ জনগণ এছাড়াও সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন বিভাগ/দপ্তর/সংস্থা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্ক থেকে দাপ্তরিক সংশ্লিষ্ট সকল প্রকার সেবা গ্রহণ করতে পারবে।





পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ