শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই রেললাইন সংলগ্ন বাইপাস সড়ক তো সড়ক নয় যেন মরণফাঁদ
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই রেললাইন সংলগ্ন বাইপাস সড়ক তো সড়ক নয় যেন মরণফাঁদ
মঙ্গলবার ● ১৮ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাই রেললাইন সংলগ্ন বাইপাস সড়ক তো সড়ক নয় যেন মরণফাঁদ

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উত্তর জনপদের মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। এ উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের রেললাইন সংলগ্ন উত্তর রেল বাইপাস সড়কটি তো সড়ক নয় যেন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে প্রয়োজনীয় সংস্কার না করায় জনবহুল এ সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়িত ঘটছে একের পর এক ছোট বড় দুর্ঘটনা।

জানা যায়, আত্রাই সিএনজি স্ট্যান্ড হতে রেলওয়ে প্লাটফরমের উত্তর দিয়ে একটি বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে বেশ কয়েক বছর আগে। এটি আত্রাই-পতিসর সড়কের সংযোগ সড়ক। এ সংযোগ সড়কের মাত্র এক থেকে দেড় শ’ মিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল দশা হয়ে রয়েছে। রেললাইন ঘেসে নির্মিত এ রাস্তা দিয়ে প্রতিদিন ট্রাক, ট্রাক্টর, সিএনজি, অটোরিক্সাসহ ভারী ও হালকা শত শত যান বাহন চলাচল করে। রাস্তাটি দীর্ঘদিন থেকে প্রয়োজনীয় সংস্কার না করায় ছোট বড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এদিকে আত্রাই মাছ বাজারের অধিকাংশ মাছবাহী মিনি ট্রাক এ রাস্তা দিয়ে চলাচল করে। ফলে প্রতিনিয়ত মাছবাহী গাড়ির পানিতে রাস্তাটি একাকার হয়ে যায়। আর এসব পানি ওই গর্তে জমা হয়ে থাকায় একদিকে যেমন পথচারীরা দুর্ভোগের শিকার হন। তেমনি ভারী যানবাহন আটকে সৃষ্টি হয় তীব্র যানজটের। ফলে অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই এ পথে যানবাহর চলাচল করে।

এ ব্যাপারে আত্রাই মাছ বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ শিপন প্রাং বলেন, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের এ বাজারে মাছ কেনা বেচা হয়। আর এসব মাছ প্রতিদিন অনেক মিনিট্রাক, ভুটভুটি ও অন্যান্য বাহনযোগে পরিবহন করা হয়। সম্প্রতি আত্রাই উত্তর বাইপাস সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হওয়ায় আমাদের চালকরা জীবনের ঝুঁকি নিয়ে মাছগুলো পরিবহন করেন।

এ ব্যাপারে পথচারি শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও নুসরাত জাহান জানান, বছরের পর বছর কোন সংস্কার কিংবা মেরামত না করায় আজ এই গুরুত্বপূর্ন সড়কটি বড় বড় খানা খন্দে পরিণত হয়েছে। এই একটি সড়ক আমাদের জীবন চাকাকে থেমে দিয়েছে। কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে সেই অঞ্চলের মানুষদের জীবনমান কখনোই বদলায় না। প্রতিদিনই গর্তে ছোট ছোট যানবাহন পড়ে গিয়ে ঘটছে দুর্ঘটনা আর নষ্ট হচ্ছে ভ্যান, অটোচার্জারসহ অন্যান্য যানবাহন। তাই এই অঞ্চলের মানুষদের ভাগ্যের চাকা ঘোরানোর লক্ষ্যে সড়কটি দীর্ঘমেয়াদী স্থায়ীত্বের পরিকল্পনা গ্রহণ করে দ্রুত নতুন করে নির্মাণের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে এলজিইডির আত্রাই উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম বলেন, এ রাস্তাটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। পতিসরে বিশ^কবি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, সিংড়ার কালীগঞ্জ হয়ে বগুড়া যাতায়াত এবং মহাতœাগান্ধীর ঐতিহাসিক গান্ধী আশ্রমে যাতায়াতের জন্য এ রাস্তাটি ব্যবহার করতে হয়। জনগুরুত্ব বিবেচনা করে রাস্তাটি সংস্কারের জন্য দরপত্র আহবান করা হয়েছে। এতোমধ্যে ঠিকাদারও নির্বাচন করা হয়েছে। অল্প দিনের মধ্যেই এর সংস্কার কাজ শুরু হবে। তখন আর দুর্ভোগ থাকবে না।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)