শিরোনাম:
●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা ●   কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান ●   আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা ●   আমি নির্বাচিত হলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ঘুষমুক্ত চাকুরি দেওয়ার উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   পার্বত্য শীর্ষ বৌদ্ধ ভিক্ষুদের চরণস্পর্শে ধন্য ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধ বিহার ●   এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা ●   খ্রীষ্টিয়ান হাসপাতালে বর্ণিল পিঠা উৎসব ও ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রাঙামাটি, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ঢাকা » ইসি গঠনে আইন পাশের বিরুদ্ধে বাম জোট আগামী ২৯ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভের ডাক
প্রথম পাতা » ঢাকা » ইসি গঠনে আইন পাশের বিরুদ্ধে বাম জোট আগামী ২৯ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভের ডাক
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসি গঠনে আইন পাশের বিরুদ্ধে বাম জোট আগামী ২৯ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভের ডাক

--- আজ সকালে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাম জোট আয়োজিত ‘প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন-জনপ্রত্যাশা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন রাজনৈতিক মতৈক্য ছাড়া সরকার ও সরকারি দলের নীলনক্সা অনুযায়ী যেভাবে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে তা রাজনীতিতে অবিশ্বাস-অনাস্থা, বিরোধ-বিভাজন আরও বাড়িয়ে দেবে; নির্বাচনকেন্দ্রীক সংকট আরও ঘনীভূত করবে। আইন প্রণয়নের নামে পুরো বিষয়টি সরকারি দলের দুর্বুদ্ধি, অভিসন্ধিমূলক ও দেশবাসীকে ধোঁকা দেবার আইনী কৌশল। সরকারের লক্ষ্য হচ্ছে সার্চ কমিটিকে আইনী পোশাক পরিয়ে রকিব ও হুদা কমিশনের মত আর একটি অনুগত নির্বাচন কমিশন গঠন করা, যারা আগামী জাতীয় নির্বাচনে সরকারি দলের পক্ষে রাবার স্ট্যাম্প হিসাবে কাজ করবে। সরকারি দলকে বিজয়ী ঘোষণা করবে।

মতবিনিময় সভায় সূচনা বক্তব্য পেশ করেন সভার সভাপতি জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মতবিনিময় সভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করেন সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ব্রতীর নির্বাহী প্রধান শারমিন মোর্শেদ এবং বাম জোট নেতা বজলুর রশীদ ফিরোজ, আবদুল্লাহ কাফি রতন, মানস নন্দি, মোশরেফা মিশু, নজরুল ইসলাম, হামিদুল হক, বাচ্চু ভূইয়া, বিধান দাস প্রমুখ।

মতবিনিময় সভায় ড. শাহদীন মালিক বলেন, সরকারের অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি ও তাদের অনুগত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন হতে যাচ্ছে। তিনি বলেন, কথিত নির্বাচন আইনকে ‘সরকারি দলের পক্ষে নির্বাচনী ফলাফল নিশ্চিতকরণ আইন’ বলা যেতে পারে। একইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনকেও ‘বাক স্বাধীনতা রুদ্ধকরণ’ আইন বলা যেতে পারে। তিনি বলেন একক কর্তৃত্বেই এসব কথিত আইন তৈরী হচ্ছে, যা লজ্জাকর ও গ্লানিকর এবং মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক চেতনার সাথে বিশ্বাস ঘাতকতার সামিল।

ড. বদিউল আলম মজুমদার বলেন, সার্চ কমিটির প্রজ্ঞাপনকে এখন আইনী আবরণ দেয়া হচ্ছে। বাস্তবে অনুসন্ধান কমিটির যোগ্য ব্যক্তিদের অনুসন্ধানের কোন সুযোগ নেই। নির্বাচন কমিশন আইন নামে যা হচ্ছে তা নিতান্তই আনুষ্ঠানিকতা; সবকিছু হবে প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী।

শারমিন মোর্শেদ বলেন, আইন প্রণয়নের পুরো প্রক্রিয়াই অস্বচ্ছ। সরকারের এই তৎপরতায় জনগণের কোন আস্থা নেই। দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশন নামে আমরা আবার মেরুদণ্ডহীন কিছু লোক পাব।

জোটের সমন্বয়ক সাইফুল হক প্রস্তাবিত আইনের ব্যাপারে সুনির্দিষ্টভাবে সাতটি আপত্তি উত্থাপন করেন তিনি বলেন,
প্রথমত: বিল প্রণয়নের আগে ক্রিয়াশীল রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে কোন আলাপ-আলোচনা করা হয়নি; তাদের মতামত নেয়া হয়নি।
দ্বিতীয়ত: সরকারি দলের নিরঙ্কুশ নিয়ন্ত্রণে থাকা সংসদকেও পাশ কাটিয়ে এই বিল প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত সার্চ কমিটিতে সংসদে থাকা রাজনৈতিক দলেরও কোন প্রতিনিধিত্ব রাখা হয়নি।
তৃতীয়ত: সার্চ কমিটিতে দুইজন বিচারক, দুইজন সাংবিধানিক পদাধিকারী ও রাষ্ট্রপতির মনোনীত দুইজন ব্যক্তি রাখার যে বিধান যুক্ত করা হয়েছে তা পক্ষপাতদুষ্ট ও দলীয় রাজনৈতিক বিবেচনার বাইরে নয়। কারণ বর্তমানে সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিবর্গ দলীয় বিবেচনার উর্ধ্বে নন। আর সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মনোনীত দুইজন প্রতিনিধিও প্রধানমন্ত্রীর পছন্দেই নির্ধারিত হবেন। সার্চ কমিটির সদস্যরা যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার ও সরকারিদলের পক্ষভুক্ত হবেন তাও পরিস্কার।
চতুর্থত: প্রস্তাবিত বিলে গত দুইটি সার্চ কমিটি, নির্বাচন কমিশন ও নির্বাচনকে আইনী সুরক্ষা দেয়া হয়েছে। কোন সংক্ষুব্ধ নাগরিক এসবের আইনী বৈধতা নিয়ে কোন আদালতের শরণাপন্ন হতে পারবেন না। প্রকারান্তরে পুরো বিষয়টিকে অগণতান্ত্রিকভাবে দায়মুক্তি দেয়া হয়েছে। এটা ন্যায়বিচার, আইনের শাসন ও নৈতিকতারও পরিপন্থী।
পঞ্চমত: এই বিলের খসড়ার উপর জনগণের মতামত জানানোর প্রয়োজনীয় সময় ও সুযোগ কোনটাই রাখা হয়নি। একধরনের চোরাগোপ্তা কায়দায় অস্বাভাবিক দ্রুততায় এই আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
ষষ্ঠত: এটি নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠনের আইন, নির্বাচন কমিশন সংক্রান্ত সমন্বিত ও সামগ্রিক কোন আইন নয়। নির্বাচন কমিশন কিভাবে স্বাধীন ও নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে; নির্বাচন কমিশনের অর্থায়ন থেকে শুরু করে প্রয়োজনীয় ক্ষমতা নিয়ে কিভাবে কাজ করবে; নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার তথা নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের উপর তার কার্যকরি কর্তৃত্ব কি হবে: প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কি হবে প্রভৃতি প্রয়োজনীয় কোন বিষয়ইে এই বিলে সুস্পষ্ট কোন বিধান নেই।
এবং সপ্তমত: গোটা নির্বাচনী ব্যবস্থা যেখানে কালো টাকা, পেশীশক্তি, প্রশাসনিক হস্তক্ষেপ, সাম্প্রদায়িকতা এবং সর্বোপরি ব্যবসায় পরিণত হয়েছে এসকল বিষয় মীমাংসা ছাড়া অবাধ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচনের কোন সুযোগ নেই।

তিনি বলেন, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর অনুমোদনেই রাষ্ট্রপতিকে নতুন নির্বাচন কমিশনের ঘোষণা দিতে হবে।

আজ সংসদে এই আইন পাশের বিরুদ্ধে বাম জোটের পক্ষ থেকে আগামী ২৯ জানুয়ারি শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।





ঢাকা এর আরও খবর

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)