শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ ১২ লাখ টাকা জরিমানা
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ ১২ লাখ টাকা জরিমানা
সোমবার ● ৩১ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহেশপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ ১২ লাখ টাকা জরিমানা

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহে লাইসেন্স ও ছাড়পত্রবিহীন ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় থেকে এ অভিযান শুরু করা হয়। যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যগে সদর দপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেস জনাব সাঈদা পারভীন এর নেতৃতে¦ সহকারী পরিচালক মো: হারুন অর রশীদসহ অন্যান্য কর্মচারীবৃন্দর উপস্থিতিতে এ অভিযান পরিচালন করেন। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৮ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ নানা অভিযোগে জরিমানা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় ৩টি অবৈধ ইটভাটা উচ্ছেদ ও ৫টি ইটভাটায় মালিককে ১২লাখ ৩৪ হাজার ৫শত টাকা জরিমানা করেন। যশোর পরিবেশ অধিদপ্তরের সহ সহকারী পরিচালক মো: হারুন অর রশীদ বলেন, সকাল থেকে এ অভিযান শুরু করেছি এবং যশোর জেলা কার্যলয়ের অধীনে ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও যশোর জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। চিমনি বসিয়ে মণকে মণ কাঠ পুড়িয়ে পরিবেশ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে তাই এসব ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো দরকার বলে মনে করছে সচেতন মহল।

কালীগঞ্জে ধানের চাষ ঠেকাতে বিষ প্রয়োগে বীজতলা বিনষ্ট
ঝিনাইদহ :: বিষ প্রয়োগ করে মানুষ, গরু ছাগল এমনকি পুকুরের মাছ নিধন করার নজীর থাকলেও এবার ধান চাষ ঠেকাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োহ করে বীজতলা ধ্বংস করে দিয়েছে। ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের মাঠে। ফারাসপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে কৃষক আবু সাঈদ জানান, তার মাঠে ১০ বিঘা ধান চাষের জমি রয়েছে। এই জমিতে ইরিবোরো ধান গাছ রোপনের জন্য ৮ শতক জমিতে বীজ ছিল। তার সঙ্গে তাদের গ্রামেরই ওবাইদুর রহমানের ২ বিঘা চাষের জমি রয়েছে। এক মাস হলো বীজতলা তৈরী করে সেখানে ১০০ টাকা কেজি দরে ধানের বীজ কিনে বীজতলা তৈরী করা হয়। গত বৃহস্পতিবার বিকালে তিনি বীজতলায় পানি দিতে গিয়ে দেখেন জমির সব চারা লাল হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে হতাশ হয়ে পড়েন। প্রথমে বুঝতে পারছিলেন না কেন এমনটি হচ্ছে। শুক্রবার সকালে মাঠে গিয়ে দেখতে পান গোটা জমির ধানের চারা মারা গেছে। চারাগুলো সোনালী রং ধারন করেছে। তখন বুঝতে পারেন যে কেউ তার জমিতে ঔষধ স্প্রে করে চারা মেরে দিয়েছে। আবু সাঈদ জানান, তিনি বুঝে উঠতে পারছেন না কারা এই জঘন্য কাজটি করেছ। অপর কৃষক ওবাইদুর রহমান জানান, মূলত সাঈদকে ক্ষতিগ্রস্থ করতে এটা করা হয়েছে। যারা কাজটি করেছেন তারা জঘন্যতম কাজ করেছেন। মানুষের ক্ষতি করতে বিষ দিয়ে ফসল নষ্ট করা ঠিক হয়নি। স্থানীয় নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সাইদুল ইসলাম জানান, ঘটনাটি খুবই খারাপ হয়েছে। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আমা জরুরী বলে তিনি মনে করেন। বিষয়টি নিয়ে কালীগঞ্জ কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এনায়েত কবির জানান, তারা সংবাদ পেয়ে সরেজমিনে দেখতে যান। বিষয়টি খুবই দুঃখজনক। এভাবে ফসলের ক্ষতি করা খুবই খারাপ কাজ। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ওই কৃষক যাতে চারা পান সে বিষয়ে কৃষি বিভাগ পদক্ষেপ নেবেন।

শৈলকুপায় সাড়ে ৩ বিঘা জমির গাছ ও ফসল কেটে দিলো প্রতিপক্ষরা
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে সাড়ে ৩ বিঘা জমির গাছ ও ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। শনিবার বিকেলে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শ্রীরামপুর গ্রামের মৃত তাছের আলী বিশ্বাসের ক্রয়কৃত সাড়ে ৩ বিঘা জমি তার ওয়ারিশগণ ১৯৮১ সাল থেকে ভোগদখল করে আসছিল। তাছের আলী বিশ্বাসের ওয়ারিশ মিলন হোসেন, শহিদুল ইসলাম, রেজাউল করিম, নাজমুল ফিরোজ, মতিয়ার রহমান বিশ্বাসসহ অন্যদের নামে ওই জমির নাম পত্তন ও রেকর্ড রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমিতে তারা চাষাবাদও করে আসছিল। কিন্তু হঠাৎ করেই শনিবার বিকেলে একই গ্রামের আবজাল মন্ডল, বাহাদুর ওরফে বলাই, আজমত মন্ডল, মতিন মন্ডলসহ তার লোকজন জমি নিজেদের দাবী করে গাছ কাটা শুরু করে। জোরপুর্বক তারা বড় বড় বেশ কয়েকটি মেহগনি, আম, ইপিলইপিল গাছ ও ৪০০ ধরন্ত কলাগাছ কেটে দেয়। এতে তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্থ শহিদুল ইসলাম বলেন, আমরা যে জমি ভোগদখল করছি সেটা এই জমির মুল মালিক তাছের বিশ্বাস ১৯৮১ সালে ওই গ্রামের অমুল্য কুমার, নিত্যানন্দ বিশ্বাস, বিবেকানন্দ বিশ্বাসের কাছ থেকে ক্রয় করে। জমির বর্তমান রেকর্ড ও নামপত্তন আমাদের নামে আছে। কিন্তু তারা এই জমি তারা জোরপুর্বক দখল করে নিচ্ছে। আমরা এর বিচার চাই। জাহাঙ্গীর হোসেন নামের এক প্রতিবেশী বলেন, জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। সকল কাগজপত্র যার থাকবে সেই জমি পাবে। জোর করে গাছ কেটে দেওয়া কোন মানুষের কাজ না। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন বলেন, ঘটনাটি আমরা অবগত আছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)