শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে লাইসেন্স বিহীন ইটভাটা : হাইকোর্টর নির্দেশ অমান্য
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে লাইসেন্স বিহীন ইটভাটা : হাইকোর্টর নির্দেশ অমান্য
মঙ্গলবার ● ১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাইয়ে লাইসেন্স বিহীন ইটভাটা : হাইকোর্টর নির্দেশ অমান্য

--- কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগর পাড়াধীন ভালুকিয়ায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অবৈধ ভাবে চলছে ইটভাটা। সংশ্লিষ্ট প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে লাইসেন্স বিহীন ইটভাটা চালিয়ে আসছে একটি প্রভাবশালী মহল। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের কারিগর পাড়া বন রেন্জ এলাকার মধ্যেই প্রভাব খাটিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে ইট ভাটার রমরমা ব্যবসা চালিয়ে আসছে বছরের পর বছর ধরে। অভিযোগ উঠেছে, প্রায় ৫ একর জায়গাজুড়ে গ্রামের মাঝে ওই ইটভাটা স্থাপন করে অবৈধ ভাবে ব্যবসা করা হচ্ছে। ইটভাটার ৫০ থেকে ১শ” গজের মধ্যেই রয়েছে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান। এর একটি ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অপরটি ভালুকিয়া হাইস্কুল। যেখানে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করা হয়। তার পাশেই রয়েছে সরকারি কমিউনিটি ক্লিনিক এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠান। ইটভাটার কারণে পরিবেশ দূষণ ও কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ইটভাটায় মাটি ও জ্বালানীর যোগান দিতে গিয়ে কৃষকের ফসলের ক্ষতি, আশপাশের গাছ ও পাহাড় কেটে পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এ বিষয়ে আলাপকালে তারা জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণ করা, দেশের কোন নীতিমালায় আছে, তা আমাদের জানা নেই। এক কথায় ওই প্রধান শিক্ষকদ্বয় এব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করেন। এদিকে, স্বাস্থ্যসেবা নিতে আশা ওলামং মারমা জানান, আমাদের পরিবেশ ও স্বাস্থের দু’টোরই ক্ষতি হচ্ছে, কে কার কথা শুনে, প্রশাসন এসব অনিয়ম দেখেনা। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের কারিগর পাড়া বন রেঞ্জ কর্মকর্তা কামাল হোসেন বলেন, ইটভাটাটি রেঞ্জের আওতাধীন বনাঞ্চলের ভিতরই করা হয়েছে। বন আইনে এভাবে ইটভাটা নির্মাণের কোন সুযোগ নেই। ইটভাটা নিয়ে কিছু বললে মালিকপক্ষ ওপর মহলের ভয় দেখায় বলে তিনি জানান। এবিষয়ে রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমার নিকট জানতে চাইলে তিনি বলেন, এটা আমার ইউনিয়নের ভালুকিয়ায় স্থাপন করা হয়েছে। ইটভাটা পরিচালোনা করতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের অনুমিত বাধ্যতা মুলক। তবে তারা কি ভাবে চালাচ্ছে আমি জানিনা। অপরদিকে, উক্ত ইটভাটার মালিক বন্টুর নিকট মোবাইলে পরিচয় দিয়ে তথ্য জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ঝামেলায় আছি, পরে আপনাকে ফোন করব বলে কল কেটে দেয়। এবং আর কল দেয়নি তিনি।
উল্লেখ্য, কয়েক দিন আগে পার্বত্য তিন জেলায় গড়ে ওঠা সব অবৈধ ইটভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)