শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জন্ম নিবন্ধন সংশোধনে জনগণের সীমাহীন হয়রানি
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জন্ম নিবন্ধন সংশোধনে জনগণের সীমাহীন হয়রানি
সোমবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে জন্ম নিবন্ধন সংশোধনে জনগণের সীমাহীন হয়রানি

ছবি : সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে জন্ম নিবন্ধন সংশোধনে সাধারণ জনগণের সীমাহীন হয়রানি ও দুর্ভোগের অভিযোগ পাওয়া গেছে। পিতার নামের স্থানে স্বামীর নাম, স্ত্রী নামের স্থানে মায়ের নাম, পিতার থেকে সন্তানের বেশি বয়স। এছাড়াও জন্মের সন, মাস, এমনকি এক জেলার নামের স্থানে অন্য জেলার নাম লিপিবদ্ধ করা হয়েছে। এই হচ্ছে জন্ম নিবন্ধনে ভুল তথ্য লিপিবদ্ধ করার নমুনা। এসব আজব তথ্য সংশোধনে সাধারন মানুষের হয়রানীর শেষ নেই। সেই সাথে আছে আর্থিক ও সময় ক্ষেপনের হয়রানি। একবার পৌরসভায়ও ইউনিয়ন পরিষদে আরেকবার ডিসি অফিসে যেতে হয়। তাই মন্ত্রী বরাবরে স্মারকলিপিতে প্রশ্ন রাখা হয়েছে কার ভুলের মাসুল কে দিচ্ছে।
জন্ম নিবন্ধনে ভুল তথ্য লেখায় তা সংশোধনে মানুষের হয়রানি ও ভোগান্তির শেষ নেই। এই হয়রানির প্রক্রিয়া সহজ ও সংক্ষেপ করতে সোমবার বেলা ১২ টায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রী বরাবর স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নাজমুল আলম। ভুক্তভোগী জনগণের পক্ষে স্মারকলিপি প্রদান করেন নলছিটি উপজেলার তাইফুর রহমান তুর্য এবং এফ.এইচ রিভান ও আনিসুর রহমান। তারা বলেন কর্তৃপক্ষের গাফিলতিতে জন্ম নিবন্ধন সনদে ভুল তথ্য আপলোডের কারণে তা সংশোধন করতে হয়রানি হতে হচ্ছে। নতুন জন্ম নিবন্ধন করতে ও পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র থাকলেও পুনরায় তাদের জন্ম নিবন্ধন করাতে হচ্ছে। যা সময় সাপেক্ষ, হয়রানিমূলক, এবং বিরক্তিকর। এ ভোগান্তি কমিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবিতে এবং সংশোধনের জন্য জেলা প্রশাসকদের সুপারিশের প্রদেয় ক্ষমতা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের হস্থান্তর ও অর্থ অপচয় বন্ধ করতে পদক্ষেপ গ্রহনের দাবিতে স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখার রেজিষ্ট্রার জেনারেল’র দৃষ্টি আকর্ষন করা হয়। একই সাথে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী বরাবর ঝালকাঠী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। যাতে নাগরিকরা জেলা পর্যায়ে না গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে আপলোডকৃত ভুল তথ্য সংশোধন করতে পারেন। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় জন্ম নিবন্ধনে কোনো না কোনো ভুল তথ্য অনলাইনে আপলোড করা হয়। যা নাগরিকদের কাগজের সাথে কোন মিল নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো কারো পিতার নামের স্থানে স্বামীর নাম, স্ত্রী নামের স্থানে মায়ের নাম, পিতার থেকে সন্তানের বেশি বয়স লেখা থাকে। এই ভুল তথ্য সংশোধন করতে যেমনি অর্থের অপচয় হচ্ছে তেমনি ৫/৬ বার সুপারিশ আনতে নাগরিকদের মারাত্মক ভোগান্তিতে পরতে হচ্ছে । বিশেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ে বার বার গিয়েও সমস্যার সমাধান মিলছে না। এই ভুলের দায় নাগরিকদের নয়। কারণ ভুল তথ্য আপলোডের জন্য কর্তৃপক্ষ দায়ী বলে উল্লেখ করা হয়।
একটি সূত্রে জানায়, অদক্ষ জনবল দ্বারা জন্ম নিবন্ধের কাজ সম্পাদন কনা হয়েছে বিধায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু ইহার মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষদের।





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ

আর্কাইভ