শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে স্বামী, শ্বশুর-শ্বাশুড়ির নির্যাতনে নবজাতকের মৃত্যুর পর গৃহবধূর মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে স্বামী, শ্বশুর-শ্বাশুড়ির নির্যাতনে নবজাতকের মৃত্যুর পর গৃহবধূর মৃত্যু
সোমবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে স্বামী, শ্বশুর-শ্বাশুড়ির নির্যাতনে নবজাতকের মৃত্যুর পর গৃহবধূর মৃত্যু

---আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটে স্বামী, শ্বশুর শ্বাশুড়ির অবহেলা ও অমানবিক নির্যাতনের শিকার হয়ে ভূমিষ্ঠ হয়ে নবজাতকের মৃত্যুর পর দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ১২ ফেব্রুয়ারী বেলা সোয়া দুইটার দিকে মারা গেছে গৃহবধূ রিমা আক্তার (২১)।

গৃহবধূ রিমা আক্তার উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর গ্রামের মাদু মিস্ত্রি বাড়ির মামুদুল হকের মেয়ে ও একই এলাকার জাফর মিস্ত্রি বাড়ির জাফর আহম্মদের পুত্র ওসমান গণি (২৩)’র স্ত্রী।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় মহল্লার সর্দার আবুল কাসেম জানান, বিয়ের পর থেকে তার উপর মানষিক প্রহার এবং বিভিন্নভাবে প্রেসার দিতে থাকে। তবে সর্বশেষ রিমার সন্তান প্রসবের সময়ে তার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ির অযত্ন অবহেলা আর মানষিক নির্যাতনের বিষয়টি খুবই দুঃখ জনক।

স্থানীয় দাত্রী সারজাহান জানান, ২৭ জানুয়ারি রাত ৯টার দিকে রিমা’র প্রসব বেদনা উঠলে তার শাশুড়ী আর স্বামী মিলে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এসময় রিমা’র শারীরিক অবনতি দেখে তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিই। তবে তারা হাসপাতালে নিয়ে যেতে অনাগ্রহ দেখিয়ে আমাকে চেষ্টা করতে বলে। সারারাত কষ্ট করার পর পরের দিন সকালে পুত্র সন্তান জন্ম নেয়। তখন অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রিমা আরও বেশি অসুস্থ হয়ে যায়।

নিহত গৃহবধূ রিমা’র মামি হাসিনা আক্তার জানান, ২৮ তারিখ সকালে খবর পেয়ে তার শ্বশুর বাড়ির গেইটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদেরকে ভেতরে ডুকতে দেয়। এসময় রিমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে তার শাশুড়ী। এর উপযুক্ত বিচার হওয়া উচিত।

নিহত রিমার স্বামী ওসমান গণি তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এঘটনায় গৃহবধূ রিমার বড় ভাই আরিফ হোসেন (২৬) বাদী হয়ে রিমার স্বামী উসমান গণি, শ্বশুর জাফর আহম্মদ ও শ্বাশুড়ি নাছিমা আক্তারকে অভিযুক্ত করে জোরারগঞ্জ থানায় এফআইআর দায়ের করেন।

এবিষয়ে জানতে চাইলে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে দুঃখ প্রকাশ এবং দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, উক্ত ঘটনায় গৃহবধূ রিমার ভাই ৩ জনকে অভিযুক্ত করে এফআইআর (নং-০৯) দায়ের করেছে এবং এবিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন।

ময়নাতদন্ত শেষে রবিবার দিবাগত রাতে গৃহবধূর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ২ মার্চ পারিবারিকভাবে কোর্ট হলফনামা সম্পন্ন করে রিমা আক্তার ও ওসমান গণির বিবাহ হয়। বিবাহের পর থেকে গৃহবধূ রিমার উপর বিভিন্নভাবে মানষিক, শারীরিক নির্যাতন ও প্রহার শুরু হয়। চলতি বছরের ২৭ জানুয়ারি দিবাগত রাত নয়টার দিকে গৃহবধূ রিমা আক্তারের প্রসব বেদনা উঠলে স্বামী, শ্বশুর শ্বাশুড়ির অবহেলায় সারারাত প্রসব বেদনা সহ্য করে ২৮ জানুয়ারি সকালে ভূমিষ্ট হয়ে নবজাতকের (পুত্র সন্তান) মৃত্যু হয় এবং অগোচরে দাফন করা হয়। পরবর্তীতে অসুস্থ গৃহবধূ রিমা আক্তারকে প্রথমে বারইয়াহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি অবস্থায় প্রসাব ও কিডনি সমস্যা দেখা দিলে কিডনি রোগ বিভাগের ১৭ নং ওয়ার্ডের ২৬ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ১২ ফেব্রুয়ারী বেলা সোয়া দুইটার দিকে সে মারা যায়।

মিরসরাইয়ে মেছোবাঘ আটক
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটে একটা মেছোবাঘ আটক করেছে স্থানীয় যুবকরা। সোমবার ১৪ ফেব্রুয়ারী সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর বটতলা বাজারের পার্শ্ববর্তী বাগানে শিশুরা খেলা করার সময় গাছের মগডালে এই মেছোবাঘ দেখতে পেয়ে খবর দিলে স্থানীয় যুবক সোহেল, মেজবাহ, নজরুল, রিয়াদ, সায়েম, শুভ, অন্তর, আব্দুল্লাহ’র সহযোগিতায় কোন প্রকার অঘটন ছাড়া মেছোবাঘটিকে আটক করে খাঁচায় বন্দী করে।
বিকেলে করেরহাট ফরেস্ট বিট কাম স্টেশন অফিসার ময়েন উদ্দিনকে মুঠোফোনে বিষয়টি জানালে মেছোবাঘ টা উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করে।





অপরাধ এর আরও খবর

রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)