রবিবার ● ২০ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরদী পৌর এলাকার প্রধান সমস্যা যানজট
ঈশ্বরদী পৌর এলাকার প্রধান সমস্যা যানজট

ঈশ্বরদী প্রতিনিধি :: (২০ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.১০মিঃ) ঈশ্বরদী পৌরসভা আজ হাজারো সমস্যায় ঘুরপাক খাচ্ছে ৷ “৭৪ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার আয়তন ক্রমান্বয়ে বেড়ে চলেছে ৷ সাথে সাথে লোকসংখ্যাবেড়ে প্রায় দেড় লাখ ছুঁই ছুঁই ৷ একই সাথে সমহারে বেড়েছে নানা প্রকার যানবাহন ৷ এতে ঈশ্বরদী পৌর এলাকা এখন যানজটের শহরে পরিনত হয়েছে ৷ যা প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে পৌরবাসীর কাছে ৷ অতিরিক্ত রিক্সা,টেম্পু,সিএনজি,অটোরিক্সা,বাস-ট্রাক,ভুডভুডি ও ভ্যান রিক্সা কারণে শহরে যানজট লেগেই থাকে ৷ তার ওপর দিনের বেলায় শহরে ট্রাক চলাচল এবং সড়কে ট্রাক থামিয়ে রড,সিমেন্টসহ বিভিন্ন প্রকার মালামাল লোডিং-আনলোডিং করার পাশাপাশি সড়কের ওপর নির্মান সামগ্রী ফেলে রাখায় সবসময় যানজট লেগেই থাকে ৷ ট্রাফিক পুলিশের স্বল্পতা,ব্যবসায়ীদের খামখেয়ালীপনা,অদক্ষ চালকও যানজটের জন্য অনেকটা দায়ী ৷ পৌর কর্তপক্ষের জোড়ালো নজর না থাকাকে ভুক্তভোগীরা দায়ী করছেন ৷ শহরের বাজার রোড,লোকো লোক, ,কলেজ রোড, পাবনা রোড ও বিমান বন্দর রোডসহ বিভিন্ন রোড এবং ছয় রাস্তার মোড় জিরো পয়েন্ট রেলগেট এলাকাসহ বেশ কয়েকটি সড়কে সবসময়ই যানজট লেগেই থাকে ৷ অতিরিক্ত ও লাইসেন্সবিহীন রিক্সা-টেম্পু,সিএনজি অটো রিক্সার এবং রোড পারমিটবিহীন পাওয়ারট্রলির কারণ হলেও দিনের বেলায় শহরের বাজার রোডে ট্রাক থামিয়ে মালামল ওঠানো-নামানো হয় ৷ এতে যানজটের পাশাপশি পথচারিদের চলাচলে মারাত্নকঝুঁকি সমস্যার সম্মুখীন হতে হয় ৷ এসব সমস্যা দূরীকরণে পৌরকর্তৃপক্ষের কোন মাথাব্যথা আছে বলে পৌরবাসী মনে করছেন না ৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ