সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে মাতৃভাষা দিবসে আলোচনা সভা
নবীগঞ্জে মাতৃভাষা দিবসে আলোচনা সভা
নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পূরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী সোমবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ -বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা সহকারী কর্মকর্তা( ভূমি) উত্তম কুমার দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ,আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, যুগ্ন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল,কাজী ওবায়দুল কাদের হেলাল,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,মুক্তিযোদ্ধা আব্দুর রুপ, প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আজিজুল হক,মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে কবিতা ও ছড়ায় অংশ নেয়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য পূরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।





সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা
ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায়
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে
ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন