শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে দিনদুপুরে বাসায় চুরি : স্বর্ণালংকার-নগদ অর্থ লুট
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে দিনদুপুরে বাসায় চুরি : স্বর্ণালংকার-নগদ অর্থ লুট
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে দিনদুপুরে বাসায় চুরি : স্বর্ণালংকার-নগদ অর্থ লুট

— বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার (টিএনটি) এলাকার ‘তারা ভবনস্থ’ শিক্ষক দম্পতির বাসায় দিনদুপুরে চুরি সংগঠিত হয়েছে।

সোমবার সকালে ২১ ফেব্রুয়ারী দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল ও মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপ্না রাণী দে’র বাসায় ওই চুরির ঘটনা ঘটে।

এসময় চোরের দল শিক্ষক দম্পতির বাসায় দরজার লক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪১ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনার পর ওই দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় এব্যাপারে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যাপারে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল বলেন, আমার স্ত্রী আত্তীয় বাড়িতে ছিলেন ও আমি আমার বিদ্যালয়ে ছিলাম।

ঘটনার পর আমার পাশের বাসার লোকজনেরা আমাকে বাসা চুরির সংবাদ দিলে বাসায় এসে দেখি আমার আলমিরা ভেঙ্গে তাতে থাকা ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৪১ হাজার টাকা চোরেরা নিয়ে যায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

বিশ্বনাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বিশ্বনাথ :: শ্রদ্ধা আর ভালবাসায় সিলেটের বিশ্বনাথে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে। উপজেলা সদরে কোন শহীদ মিনার না থাকায় অপরিচ্ছন্ন কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভেই একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

তবে বিশ্বনাথে এবছর একুশ পালন নিয়ে প্রশাসনের দায়সারা ভাব ছিল স্মৃতিস্তম্ভে উপস্থিত হওয়া ব্যক্তিবর্গের আলোচনার কেন্দ্র বিন্দু।

একুশের প্রথম প্রহরে রাতে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা পরিষদ, থানা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেস ক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিস।

এরপর সোমবার সকাল থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী, উপজেলা জাতীয় পার্টি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক-পেশাজীবি সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পাশাপাশি সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত ভবনসমুহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহীদ হোসেন, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির আলী, উপজেলা এইও সজীব সরকার, সাংবাদিক নবীন সোহেল, স্বাস্থ্য সহকারী কর্মকর্তা সুদীপ রঞ্জন, কায়েস মিয়া প্রমুখ।

একুশের প্রথম প্রহরে বিশ্বনাথ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বিশ্বনাথ :: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে সিলেটের বিশ্বনাথে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিশ্বনাথ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য নূর উদ্দিন।





সকল বিভাগ এর আরও খবর

আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন

আর্কাইভ