শিরোনাম:
●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
রাঙামাটি, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ভিত্তিপ্রস্থর স্থাপনে ও দ্বি-বার্ষিক সম্মেলনে এমপি এহিয়া চৌধুরী
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ভিত্তিপ্রস্থর স্থাপনে ও দ্বি-বার্ষিক সম্মেলনে এমপি এহিয়া চৌধুরী
সোমবার ● ২১ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ভিত্তিপ্রস্থর স্থাপনে ও দ্বি-বার্ষিক সম্মেলনে এমপি এহিয়া চৌধুরী

---

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২১ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় দুপুর ২.৪০মিঃ) সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া৷ দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে উন্নয়ন হবে৷ আর উন্নয়ন ও অগ্রগতির জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগীতা করতে হবে৷ এদিকে সরকার মানুষকে উন্নয়ন দিলেই নিজেদের দায়িত্ব শেষ নয়, মানুষকে তাঁর প্রাপ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷
তিনি বলেন, রিজার্ভ থেকে ১০ মিলিয়ন ডলার লুঠপাট হওয়া দুঃখজনক একটি ব্যাপার৷ আর এরসাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা এখন সরকারের প্রধান কাজ৷ অন্যদিকে রাষ্ট্র ধর্ম যাতে ইসলাম না থাকে সেজন্য একটি গোষ্ঠি নিজেদের অপচেষ্ঠা চালিয়ে যাচ্ছে৷ সেই গোষ্ঠি যাতে এতে সফল না হতে পারে সেজন্য সরকারকে পদক্ষেপ গ্রহন করতে হবে৷ তা না হলে জাতীয় পার্টি দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলনে নামবে৷
তিনি রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার সিঙ্গেরকাছ বাজারে অনুষ্ঠিত দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ এরপূর্বে এমপি এহিয়া চৌধুরী প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে ‘শেখেরগাঁও-চানপুর-জগদ্বিশপুর সড়ক’র পাকাকরণ ও প্রায় ১৫ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ‘সিঙ্গেরকাছ-টুকেরবাজার-রসুলগঞ্জ সড়ক’র সংস্কার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন৷ দ্বি-বার্ষিক সম্মেলনে বদর উদ্দিনকে সভাপতি, ইরাজ আলীকে সাধারণ সম্পাদক ও শের খানকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলার দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টি নতুন কমিটি ঘোষণা করা হয়৷
ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি ইব্রাহিম আলী’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম চৌধুরী’র সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, একেএম দুলাল, ফিরম্নজ আলী, দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজাদ মিয়া৷ অনুষ্ঠানের শুরম্নতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আবদুল মুকিদ ও স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুহেল আহমদ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মনোহর আলী, সুমন আহমদ সুনন, দ্বি-বার্ষিক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শফিক আহমদ পিয়ার, জাতীয় পার্টি নেতা আছাব উদ্দিন, আবদুল কাইয়ুম, বদর উদ্দিন, কামরুজ্জামান, রুহুল আমীন, ইরাজ আলী, শাহীন আহমদ, শের খান, উমর আলী, প্রদীপ দেব, নুমান আহমদ, নাসির উদ্দিন, ইরন মিয়া, মিজান চৌধুরী, ইব্রাহিম আলী, উপজেলা যুবসংহতির আহবায়ক ফেরদৌস আলী, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, জিয়া উদ্দিন, সেলিম মিয়া ও সদস্য সচিব গোলাম জবদানী প্রমুখ৷





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ