সোমবার ● ২১ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় পুলিশি হেফাজতে ইরানের তিন নাগরিক
গাইবান্ধায় পুলিশি হেফাজতে ইরানের তিন নাগরিক

রাজেশ বাসফোর,গাইবান্ধা প্রতিনিধি:: ভ্রমণে এসে গণধোলাইয়ের শিকার হলেন ইরানের তিন নাগরিক৷ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়৷ রোববার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে৷প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার সামনে দাড়িয়ে থাকা তিন ইরানি নাগরিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ক্ষুদ্ধ হয়ে ওঠেন স্থানীয় কতিপয় লোকজন৷ এক পর্যায়ে তারা ওই তিন ইরানিকে গণধোলাই দেন৷
গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল খালেক জানান, খবর পেয়ে বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় ৷ তবে তাত্ক্ষনিকভাবে তাদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি৷
স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন ইরানি বেশ কয়েকদিন আগে বাংলাদেশে ভ্রমণে আসেন৷ এরপর থেকে তারা এদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করছেন৷ এক পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলায় আসলে তাদের প্রতারক ভেবে কতিপয় লোকজন মারধর করেন৷ বেশ কয়েক মাস আগে অনুরূপ কয়েকজন মানুষ ইসলামী ব্যাংকের তৃতীয় তলায় এনজিও খুলে কয়েক লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা৷
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, ওই তিন ইরানিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা