শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নিজেই টেন্ডার বাণিজ্যে লিপ্ত
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নিজেই টেন্ডার বাণিজ্যে লিপ্ত
শুক্রবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নিজেই টেন্ডার বাণিজ্যে লিপ্ত

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি নিয়ে ইতিপূর্বে একাধিক সংবাদ প্রকাশিত হলেও কোন কিছুর তোয়াক্কা না করে বর্তমানে তিনি দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হস্তক্ষেপ নিলেও মেডিকেল কলেজের কাজে তার দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না। ঠিকাদারী প্রতিষ্ঠানের অভিযোগ কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বাউন্ডারি ওয়াল নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক, ড্রেন নির্মান, পুকুর খনন ও লিফট ক্রয় টেন্ডারে সর্বনিম্ন দরদাতাদরা কাজ পায়নি। ইতিমধ্যে নির্বাহী প্রকৌশলী এই সকল কাজের জন্য সর্বোচ্চ দরদাতাদের কাজ দিয়ে শতকরা আড়াই টাকা করে প্রায় কোটি কোটি টাকার বাণিজ্য করেছে। ইতিমধ্যে মেডিকেল কলেজের অভ্যন্তরীণ সড়ক, বাউন্ডারি প্রাচীর, ড্রেন নির্মাণ, লিফট ক্রয়সহ পুকুর খননের টেন্ডারের সার্বিক দুর্নীতির অভিযোগ তুলে ধরে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের বিরুদ্ধে প্রধান প্রকৌশলীর বরাবর মেসার্স শামীম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শামীম নামের ঠিকাদার অভিযোগ দায়ের করেন। নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম যোগদান করার পর থেকে ঠিকাদারদের জিম্মি করে ঘুষ আদায় করে যাচ্ছেন। যে কারণেই মেডিকেল কলেজ নির্মাণের এত ধীর গতি। সূত্র জানায়, সম্প্রতি এই প্রকল্পের কিছু দরপত্র আহ্বান করা হলেও নিষ্পত্তি করতে সময় লাগে প্রায় চার মাস। গণপূর্তের নির্বাহী প্রকৌশলী এই চার মাস সময় নিয়েছেন শুধু দর কষাকষির মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া। মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিতরে রাস্তা, ড্রেন, পুকুর খনন, ও আনুষঙ্গিক কাজের জন্য গত ৫ই জানুয়ারি গণপূর্ত বিভাগ কুষ্টিয়া প্রায় ৭ কোটি টাকার টেন্ডার আহবান করে। এ কাজের জন্য দুটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। সর্বনিম্ন দরদাতা মেসার্স শামীম এন্টারপ্রাইজকে বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতা গ্যালিক্সি অ্যাসোসিয়েটস এর নিকট থেকে শতকরা আড়াই টাকা হারে অগ্রিম টাকা নিয়ে কার্যাদেশ দেন নির্বাহী প্রকৌশলী। এখানেও সরকারের ক্ষতি হয়েছে প্রায় ২০ টাকার উপরে। এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বাউন্ডারী প্রাচীর নির্মাণ কাজের জন্য ২৭শে ডিসেম্বর ১৯ কোটি টাকার টেন্ডার আহবান করা হয়। উক্ত কাজের জন্য দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এর মধ্যে সর্বনিম্ন ঠিকাদারী প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ ও সর্বোচ্চ দরদাতা ছিল ইউনুস এন্ড ব্রাদার্স। সৈকত এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান কাছ থেকে দাবীকৃত ঘুষের টাকা না পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতাকে কাজ দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। তাদের অভিযোগ প্রথম সর্বনিম্ন দরদাতাকে কাজ পেতে হলে নির্বাহী প্রকৌশলীকে অগ্রিম শতকরা আড়াই টাকা দিতে হবে। তারা এ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের বাদ দিয়ে দ্বিতীয় দরদাতা ইউনুস এন্ড ব্রাদার্সকে কার্যাদেশ দেওয়া হয়। এতে কোটি টাকার উপর ঘুষ লেনদেন হয়েছে বলে মনে করেছে এ প্রতিষ্ঠান। এক্ষেত্রে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ২০ লাখ টাকার বেশি। গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। তিনটি প্যাকেজের মাধ্যমে টেন্ডার আহবান করে গণপূর্ত। প্রতিটি প্যাকেজে ৬টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। এর মধ্যে গত ১৩ই ডিসেম্বর একাডেমিক ভবনের লিফট, হাসপাতাল ভবনের লিফট, ওটি, আইসিইউ, সিসিইউ ভবনের লিফটের দরপত্র। উক্ত দরপত্রে সর্বনিম্ন কোন দরদাতা কাজ পাননি। এসব ক্ষেত্রে কটি কোটি টাকার অনিয়ম দুর্নীতি করেছে বলে অভিযোগ সর্বনিম্ন দরদাতা ঠিকাদারদের। সামগ্রিক বিষয় নিয়ে গণপূর্তে নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ না করে বারবার কেটে দেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ