মঙ্গলবার ● ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
গাজীপুরে ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় রাত ৯.২৯ মিঃ) সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দীন খানের (৬০) হত্যাকারীদের শান্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে৷
২২ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এলাকাবাসির উদ্যোগে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়৷ পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়৷ বিক্ষোভ মিছিলের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সভা করা হয়৷
সভায় এলাকাবাসির পক্ষে মাওলানা ফজলুর রহমান, মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন৷ এসময় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি জমা দেয়া হয়৷
উল্লেখ্য, গত ১৮ মার্চ শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় নিজ বাড়িতে ব্যাংক কর্মকর্তার গিয়াস উদ্দিনকে হত্যার অভিযোগ উঠে৷ এ ঘটনায় তার স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলে শাহরিয়ার মানিক (৩০) ও শ্যালিকা পারভিন আক্তারকে (৪০) আটক করেছে পুলিশ৷
নিহত গিয়াস উদ্দিন গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর সোন্ডা এলাকার মৃত সিরাজ উদ্দিন খানের ছেলে৷ স্ত্রী সন্তান নিয়ে গিয়াস উদ্দিন শহরের বরুদা এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন৷ তিনি সোনালী ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার ছিলেন৷ বর্তমানে তিনি ছিলেন এলপিআরে৷





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা