মঙ্গলবার ● ২২ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরের ট্রাক থেকে ৬টি গরু উদ্ধার: আটক ২
গাজীপুরের ট্রাক থেকে ৬টি গরু উদ্ধার: আটক ২

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক থেকে ৬টি গরু উদ্ধার করেছে থানা পুলিশ৷ এ ঘটনায় ড্রাইভার ও হেলপার দুইজনকে আটক করা হয়েছে৷ আটককৃতরা হলো, টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার গোবিন্দাসী এলাকার ড্রাইভার নান্নু মিয়া ও একই এলাকার হেলপার আশরাফ আলী৷
পুলিশ জানায়, ১৮ মার্চ শুক্রবার ভোররাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ সিএনজি পাম্পের পাশে থেকে এলাকায় সন্দেহজনকভাবে ট্রাকটি (ঢাকা মেট্রো ঠ ১৪-১৫৮২) আটক করা হয়৷ পরে ড্রাইভার নান্নু ও হেলপার আশরাফ আলীকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তা সন্দেহজনক হলে ছয়টি গরুসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়৷ উদ্ধারকৃত গরুগুলোর মধ্যে দু’টি গাভী, দু’টি বকনা বাছুর ও দু’টি ষাড় বাছুর রয়েছে৷
কালিয়াকৈর থানার এএসআই মোঃ আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে উদ্ধারকৃত ৬টি গরু ও ট্রাকটি কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছে৷ এছাড়া আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে৷





ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ