বুধবার ● ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » সাংবাদিক হিমু’র মৃত্যুতে শোক সভা
সাংবাদিক হিমু’র মৃত্যুতে শোক সভা
ঝালকাঠি প্রতিনিধি :: সুজন - সুশাসনের জন্য নাগরিক ঝালকাঠি’র সাবেক সভাপতি সাংবাদিক হেমায়রত উদ্দিন হিমু স্মরনে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ মার্চ বিকাল ৫টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে জেলা সুজন সভাপতি ইলিয়াস হোসেন ফরহাদ’র সভাপতিত্বে ঝালকাঠি সদর উপজেলার সাধারণ সম্পাদক এ্যডঃ আক্কাস সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডঃ বদিউল আলম মজুমদকর।
সুজন, পিএফজি ও হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজন’র ঝালকাঠি জেলা কমিটির সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, প্রেসক্লাব সভাপতি মো. খলিলুর রহমান, ঝালকাঠি শহর কমিটির সভাপতি আনিসুর রহমান পলাশ,নলছিটি উপজেলার সম্পাদক প্রভাষক আমির হোসেন ও রাজাপুর উপজেলা সম্পাদক হোসাইন আহমদ কামাল প্রমুখ।
বক্তারা সাংবাদিক হিমুর রুহের মাগফিরাত কামনা করে হিমুকে অনুসরণ করার আহ্বান জানান।





ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার