শনিবার ● ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » তুচ্ছঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠিতে কুপিয়ে জখম : আহত-৫
তুচ্ছঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠিতে কুপিয়ে জখম : আহত-৫
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি পৌর এলাকার নতুন কলাবাগানে প্রতিবেশিদের হামলায় একই পরিবারের নারীসহ আহত ৫ জন। পৌর এলাকার ৯নং ওয়ার্ডের নতুন কলাবাগানের বাসিন্দা মৃত: সেকেন্দার আলী বিশ্বাসের ছেলে খোকন সিশ্বাস,তার স্ত্রী,ছেলে,ভাই ও বোনকে সন্ত্রাসীরা পিটিয়ে মাথায় রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি শুক্রবার বিকাল ৩টায় নিজ বাড়িতে ঘটেছে।
ঘটনার পর গুরুত্ব আহতদের স্থানীয়রা নিয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেছেন।
এব্যাপারে আহত মো.খোকন বিশ্বাস জানায়,তার বাসার সামনে একটি ইটের ওয়ালে পানি দেওয়ার সময় পানি ছিটে বিপক্ষের গায়ে লাগলে তারা উত্তেজিত হয়ে,আমার পরিবারের উপর অর্তকিত হামলা চালায়। হামলা কারি রেশমা,শামিম,নুরজামাল,সাইফুল,এলিনসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দাও দিয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করে এবং মাথা ফেটে রক্তাক্ত জখম হয়েছে। ডাক্তার তার মাথায় ২২টি সেলাই দিয়েছেন। বর্তমানে আমার ছোট ভাই ও স্ত্রী তাছলিমা বেগম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি আরো বলেন,আমার পরিবারের উপর অতর্কিত হামলাকারিদের বিচার দাবী করছি। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
এব্যপারে অভিযুক্তদের সাথে কথা বললে তারা জানায়,আমার মেয়েকে চরমারর পরে এই ঘটনাটি ঘটেছে। আমাদের পক্ষেরও আহত হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মো.খলিলুর রহমান বলেন,এঘটনায় কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।





নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি